ঢাকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220
মামলা করায় হুমকি

অপ্রাপ্তবয়স্ক ছাত্রী অপহরণের একমাসেও উদ্ধার হয়নি

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:   কুমিল্লার নাঙ্গলকোটের মৌকরা ইউনিয়নের চাঁন্দাইশ গ্রামের বাংলাদেশ বিমান বাহিনী’র অবসরপ্রাপ্ত ফ্লাইট সার্জন মোহাম্মদ শাহজাহানের অপ্রাপ্তবয়স্ক কন্যা জান্নাতুল মাহিয়া মাহি অপহরণের এক মাসেও উদ্ধার হয়নি। গত ৩০ জুন মঙ্গলবার সকালে চান্দাইশ অলি মিয়া আলিম মাদ্রাসায় দশম শ্রেণীর অর্ধ বার্ষিক পরীক্ষা দিতে যাওয়ার পথে মাহি’কে অপহরণ করে নিয়ে যায় একই গ্রামের আব্দুল মন্নান মনা মিয়া। এঘটনায় মনাকে সহযোগিতা করেন তার ভাই হুমায়ুন, বোন ঝুমা আক্তার ও তার পিতা জামাল উদ্দিন।
এ ঘটনায় অপহৃত মাদরাসা শিক্ষার্থী  জান্নাতুল মাহিয়া মাহি’র পিতা মোহাম্মদ শাহজাহান বাদী হয়ে অভিযুক্তদের আসামি করে নাঙ্গলকোট থানায় এজাহার দাখিল করেন।  পরে পুলিশ অভিযুক্ত একজনকে আটক করলে অপহরণকারীরা মামলার বাদি বিমান বাহিনী’র অবসরপ্রাপ্ত ফ্লাইট সার্জন মোহাম্মদ শাহজাহান ও তার ভাই চাঁন্দাইশ অলি মিয়া আলিম মাদরাসা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আ. ন. ম খলিল উল্লাহ-সহ অপহৃতের পরিবারের বিরুদ্ধে অপপ্রচার ও হুমকিধামকি দেয়া শুরু করে।  এ নিয়ে বুধবার সকালে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী পরিবার।
অপহৃত শিক্ষার্থী জান্নাতুল মাহিয়া মাহি’র পিতা বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান ও তার মা মেহেরুন্নেছা মেরি বলেন, আমাদের অপ্রাপ্ত বয়সী অবুঝ মেয়েটিকে আব্দুল মন্নান মনা মিয়া ও তার পরিবারের লোকজন অপহরণ করে নিয়ে গেছে আজকে এক মাস হলো, প্রশাসন এখনো পর্যন্ত তাকে উদ্ধার করে দিতে পারেনি। আমাদের মেয়েটি কোথায় আছে কিভাবে আছে আমরা কিছুই জানিনা। আমরা অপহরণ মামলা করায় উল্টা আসামিরা আমাদেরকে হুমকিধামকি দিচ্ছে এবং আমাদের ও আমাদের বড় ভাই মাওলানা আ ন ম খলিল উল্লাহ’র বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমরা প্রশাসনের কাছে অপহরণ, হুমকিধামকি ও অপপ্রচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
অপহরণ ঘটনায় অভিযুক্তদের মোবাইল ফোনে না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ শাহিনূর ইসলাম বলেন, মামলা হয়েছে, একজন আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। বাকিদের গ্রেফতার ও অপহৃত শিক্ষার্থীকে উদ্ধারে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে।

Share this news as a Photo Card

জনপ্রিয়

ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সংবর্ধনা

04 August 2026

মুখ সামলান না হলে কিন্তু শরীর সামলাতে পারবেন না

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

মামলা করায় হুমকি

অপ্রাপ্তবয়স্ক ছাত্রী অপহরণের একমাসেও উদ্ধার হয়নি

সর্বশেষ পরিমার্জন : ১০:৪৪:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬