ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
অবশেষে চিকিৎসার দিগন্ত: কুষ্টিয়া মেডিকেল কলেজে ৯০ শয্যায় রোগী ভর্তি উদ্বোধন

উজ্জ্বল মাহমুদ, (কুষ্টিয়া)
- সর্বশেষ পরিমার্জন: ০১:৩১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
- / ১৩৯ বার পঠিত

দীর্ঘ প্রতীক্ষার পর কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল অবশেষে স্বল্প পরিসরে কার্যক্রম শুরু করেছে। সোমবার (৭ এপ্রিল) সকাল ১১টায় আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া মেডিসিন ও শিশু বিভাগে ৯০টি শয্যায় রোগী ভর্তি কার্যক্রম উদ্বোধন করা হয়, যা কুষ্টিয়া অঞ্চলের চিকিৎসা সেবায় এক নতুন দিগন্তের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. রিজওয়ানুর রহমান, কুষ্টিয়া মেডিকেল কলেজের পরিচালক ডা. আনোয়ারুল কবীর, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও চিকিৎসক।
এই অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথিরা হাসপাতালের ধাপে ধাপে সম্প্রসারণ ও পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করার আশাবাদ প্রকাশ করেছেন। এদিকে, স্থানীয় জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে হাসপাতালের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে, এটি কুষ্টিয়া অঞ্চলের চিকিৎসা সেবায় বিশাল পরিবর্তন আনবে বলে আশা ব্যক্ত করেছেন। হাসপাতালের পরিচালক ডা. আনোয়ারুল কবীর বলেন, “আংশিক হলেও আমাদের শুরু করা চিকিৎসা সেবা, ভবিষ্যতে আরও উন্নত ও বিস্তৃত করা হবে। বর্তমান পর্যায়ে আমরা মেডিসিন ও শিশু বিভাগে ফোকাস করেছি, যাতে জরুরি চাহিদা মেটানো যায়।”
স্বাস্থ্য অধিদপ্তরের উচ্চতর কর্মকর্তাও জানান, হাসপাতালের অবকাঠামো উন্নয়নের কাজ চলমান থাকলেও, বর্তমান পরিস্থিতিতে সীমিত পরিসরে কার্যক্রম শুরু করা জরুরি ছিল। এতে করে স্থানীয় রোগীরা সময়মত চিকিৎসা সেবা পেতে সক্ষম হবেন। পেশাজীবী ও রাজনীতিবিদরা আশাবাদ প্রকাশ করেছেন, হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু হলে এটি কুষ্টিয়া ও আশেপাশের অঞ্চলের স্বাস্থ্যসেবায় বিশেষ ভূমিকা রাখবে। এলাকার মানুষের দীর্ঘদিনের প্রতীক্ষার পর অবশেষে এই পদক্ষেপ তাদের জন্য এক নতুন আশা ও সেবার আলো এনে দিয়েছে।
আরও পড়ুন:


















