ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
পাথর বোঝাই ২টি ট্রাক্টর জব্দ

অবৈধপাথর উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোট

মো.আতিক হাসান,ডিমলা প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ১২:১৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • / ২৭ বার পঠিত
মো.আতিক হাসান,ডিমলা প্রতিনিধি: তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন ও পরিবহন বন্ধে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন। গত শনিবার(১০ জানুয়ারি ২০২৬) নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে তিস্তা নদী থেকে অবৈধভাবে উত্তোলিত পাথর পরিবহনের সময় পাথর বোঝাই ২টি ট্রাক্টর জব্দ করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব রওশন কবির এবং জেলা প্রশাসকের কার্যালয়, নীলফামারী এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শেখ ইমাম মোশারফ।
অভিযান চলাকালে ডিমলা থানা পুলিশের একটি চৌকস দল এবং গ্রাম পুলিশ প্রশাসনকে সার্বিক সহযোগিতা প্রদান করে। অভিযানকালে দেখা যায়, কোনো প্রকার বৈধ অনুমতি ছাড়াই তিস্তা নদী থেকে পাথর উত্তোলন করে পরিবহন করা হচ্ছিল, যা পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহের জন্য মারাত্মক হুমকি।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধভাবে পাথর উত্তোলনের ফলে নদীর ভাঙন বৃদ্ধি, কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়া এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
ডিমলা উপজেলা প্রশাসন জানিয়েছে, জনসচেতনতা বৃদ্ধি এবং জনস্বার্থে অবৈধ বালু ও পাথর উত্তোলন রোধে এ ধরনের অভিযান ও মোবাইল কোর্ট ভবিষ্যতেও অব্যাহত থাকবে। কোনোভাবেই নদী ও পরিবেশবিরোধী কর্মকাণ্ডকে ছাড় দেওয়া হবে না বলেও প্রশাসন হুঁশিয়ারি উচ্চারণ করেছে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

পাথর বোঝাই ২টি ট্রাক্টর জব্দ

অবৈধপাথর উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোট

সর্বশেষ পরিমার্জন: ১২:১৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬