ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
পরিচয় থাকবে সম্পূর্ণ গোপন

অবৈধ অস্ত্র, চরমপন্থি বিষয়ে তথ্য দিলে পুরস্কার : আইজিপি

অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী
  • সর্বশেষ পরিমার্জন: ১২:২৭:০৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • / ৩৮ বার পঠিত

অপু দাস, স্টাফ রিপোর্টার, রাজশাহী: অবৈধ অস্ত্র, গোপন আস্তানা কিংবা চরমপন্থি গোষ্ঠীর তৎপরতা সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য দিলে তথ্যদাতাকে অর্থ পুরস্কার দেওয়া হবে এবং তাঁর পরিচয় সর্বোচ্চ গোপনীয়তার সঙ্গে রক্ষা করা হবে— এমন আশ্বাস দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

শনিবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ও রাজশাহী রেঞ্জ পুলিশের যৌথ উদ্যোগে আয়োজিত এক বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজশাহী পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত এই সভায় রাজশাহী বিভাগের বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা অংশ নেন।

আইজিপি বলেন, কোথাও অবৈধ অস্ত্রের মজুত, চরমপন্থি কার্যক্রম বা নাশকতার কোনো পরিকল্পনার বিষয়ে তথ্য পাওয়া গেলে তা গোপনে পুলিশকে জানাতে হবে। তিনি জানান, সাম্প্রতিক সময়ে কিছু ঝুঁকিপূর্ণ বিস্ফোরক ও নাশকতার আলামতের সন্ধান পাওয়া গেছে। যদিও আগের তুলনায় চরমপন্থি তৎপরতা অনেকটাই কমেছে, তবুও কোনো ধরনের আত্মতুষ্টির সুযোগ নেই।
তিনি আরও বলেন, অস্ত্র উদ্ধার, তল্লাশি কিংবা ঝুঁকিপূর্ণ অভিযানের সময় পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। সামান্য অবহেলাও বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে— এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
ধর্মীয় উগ্রবাদ ও চরমপন্থা প্রসঙ্গে আইজিপি স্পষ্ট করে বলেন, এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কোনো শৈথিল্য দেখানো হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পেশাদারিত্ব, সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজশাহী বিভাগের সব পুলিশ সদস্যকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেন আইজিপি। তিনি বলেন, নির্বাচনের সময় পুলিশের মূল লক্ষ্য হবে— জনগণ যেন নিরাপদ ও নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে পরিবেশ নিশ্চিত করা।
বলপ্রয়োগের বিষয়ে তিনি বলেন, একান্ত প্রয়োজন ছাড়া কোনো অবস্থাতেই বলপ্রয়োগ করা যাবে না। এ ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি) ও পুলিশ রেগুলেশনে যে নির্দেশনা রয়েছে, তা কঠোরভাবে অনুসরণ করতে হবে।
আইজিপি আরও জানান, বর্তমানে আইন প্রয়োগের ক্ষেত্রে কোনো নতুন বিধিনিষেধ নেই। প্রচলিত আইন অনুযায়ী পুলিশকে দায়িত্ব পালন করতে হবে। কোনো ধরনের ভয়ভীতি, রাজনৈতিক চাপ কিংবা অবৈধ সুবিধার প্রস্তাবে প্রভাবিত হওয়া যাবে না।
নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নের দায়িত্ব নির্বাচন কমিশনের উল্লেখ করে তিনি বলেন, এ ক্ষেত্রে পুলিশের কাজ হবে নির্বাচন কমিশনের অধীনে গঠিত এনফোর্সমেন্ট ও অনুসন্ধান কমিটিগুলোকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা। ভোটের দিন সব ইউনিটকে সক্রিয় রেখে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশনাও দেন তিনি।
আইজিপি বলেন, নির্বাচনের সময় ব্যর্থতার কোনো সুযোগ নেই। রাজনৈতিক পরিবর্তন নিয়ে পুলিশের উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। পেশাদারিত্ব, আত্মমর্যাদা ও আইনের প্রতি শ্রদ্ধা বজায় রেখে দায়িত্ব পালন করলেই পুলিশের সাফল্য নিশ্চিত হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. মো. জিললুর রহমান, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান এবং রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নাঈমুল হাছান।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

পরিচয় থাকবে সম্পূর্ণ গোপন

অবৈধ অস্ত্র, চরমপন্থি বিষয়ে তথ্য দিলে পুরস্কার : আইজিপি

সর্বশেষ পরিমার্জন: ১২:২৭:০৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬