ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

অভিজ্ঞ প্রশাসক জুলিয়া সুকায়নার হাতে ঝালকাঠি পৌরসভার দায়িত্ব

আবু জাফর বিশ্বাস,  ঝালকাঠিঃ  ঝালকাঠি পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন উপসচিব জুলিয়া সুকায়না। ২৮তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের এ কর্মকর্তা দীর্ঘদিন ধরে মাঠ প্রশাসন ও স্থানীয় সরকার বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে দক্ষতা ও সুনাম অর্জন করেছেন।
দায়িত্ব গ্রহণের আগে তিনি নড়াইল জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হিসেবে কর্মরত ছিলেন। একই সঙ্গে নড়াইল পৌরসভার প্রশাসকের দায়িত্বও সফলতার সঙ্গে পালন করেন। এর আগে তিনি কুষ্টিয়া সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং মাগুরা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর থেকে ২০২০ সালের ১৩ জুলাই পর্যন্ত খুলনার পাইকগাছা উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব পালনকালে উপজেলা পরিষদসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের উন্নয়ন, সেবার মানোন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। করোনা মহামারির সময় সাধারণ মানুষের পাশে থেকে সংক্রমণ প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণ করায় স্থানীয়ভাবে তিনি ‘করোনা যোদ্ধা’ হিসেবে পরিচিতি লাভ করেন।
ঝালকাঠি পৌরসভার প্রশাসক হিসেবে তাঁর দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন, সুশীল সমাজ ও সাধারণ নাগরিকদের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে। তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্বে পৌরসভার নাগরিক সেবা আরও গতিশীল হবে এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্টদের আশা।

Share this news as a Photo Card

সম্পর্কিত খবর :
জনপ্রিয়
13 September 2026

উলিপুরে ২২৫ কেজি পোনা মাছ অবমুক্ত করল উপজেলা প্রশাসন

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

অভিজ্ঞ প্রশাসক জুলিয়া সুকায়নার হাতে ঝালকাঠি পৌরসভার দায়িত্ব

সর্বশেষ পরিমার্জন : ০৬:৫১:০৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬