ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ০৯ মে ২০২৬

আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মমদুদ গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি:
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:৩৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • / ৮০ বার পঠিত
দেশজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের অভিযানে কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমদুদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার ১৮ই ডিসেম্বর সকালে তার বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়।
স্থানীয় এক ইউপি সদস্য জানান, বৃহস্পতিবার সকালে ইউপি চেয়ারম্যান মমদুদ হোসেন পরিষদের সকল মেম্বারদের নিয়ে উনার বাড়িতে একটি বৈঠক করছিলেন এসময় সাদা পোশাকধারী একদল পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোল্লা মনিরুজ্জামান ইউপি চেয়ারম্যান মমদুদ হোসেনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত জানান, তার বিরুদ্ধে গত বছরের জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় এজাহারভুক্ত অভিযুক্ত আসামি।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মমদুদ গ্রেপ্তার

সর্বশেষ পরিমার্জন: ০৪:৩৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫