ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ০৮ মে ২০২৬

কৃষিতে প্রাণ ফেরাতে শহীদ জিয়া স্মৃতি বিজড়িত খালের পুনঃখননের উদ্বোধন

নাঈম ইসলাম, কটিয়াদী (কিশোরগঞ্জ)
  • সর্বশেষ পরিমার্জন: ১২:৪৯:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • / ৬ বার পঠিত

নাঈম ইসলাম, কটিয়াদী (কিশোরগঞ্জ):   কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে মাননীয় প্রধাণমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ইজিপিপি কর্মসুচির আওতায় কৃষিতে প্রাণ ফেরাতে জালালপুর লোহাজুরি রাস্তা হতে অরিয়াধর বাজার অভিমুখে শহীদ জিয়া স্মৃতি বিজড়িত খালটি  পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করেছেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এ্যাড. মো: জালাল উদ্দীন।

বুধবার (৬মে) বিকালে জালালপুর ইউনিয়নের জালালপুর লোহাজুরি পাকা রাস্তা হতে অরিয়াধর বাজার পর্যন্ত প্রায় ৫কিলোমিটার “জিয়ার কাটা খালের” পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান দেশের কৃষি ও অর্থনীতিকে শক্তিশালী করতে খাল খনন কর্মসুচী চালু করেছিলেন। সেই উদ্যোগে বিগত ১৭বছর পর আবারও এই ধরণের প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে । খাল খননের মাধ্যমে কৃষিজমিতে সেচ সুবিধা বাড়বে এবং বর্ষকালে পানি নিষ্কাশনের সুবিধা হবে। এরই পাশাপাশি খালে মাছ চাষ ও খালের দুই পাশে বৃক্ষরোপণের সুযোগ তৈরি হবে। এতে আমাদের পরিবেশের সুরক্ষা হবে।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে ও জালালপুর ইউপির চেয়ারম্যান রফিকুল আলমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ বদরুদ্দোজা,উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন,উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম ভূইয়া, মডেল থানার ওসি মোঃ রফিকুল ইসলাম,পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন ও সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল,উপজেলা বিএনপির সহ সভাপতি মিজানুর রহমান স্বপন,শফিকুল ইসলাম ফুলু,সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান ,উপজেলা যুব দলের আহবায়ক মাহবুবুল আলম মাসুদ ও সদস্য সচিব রফিকুল ইসলাম সেতু,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইলিয়াস আলী,পৌর যুব দলের আহবায়ক জিল্লুর রহমান,
উপজেলা ছাত্র দলের আহবায়ক তশরিফুল হাসিব ও সদস্য সচিব আশিকুর রহমানসহ বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​উল্লেখ্য যে, সত্তরের দশকের শেষভাগে শহীদ জিয়াউর রহমান স্ব-নির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। কটিয়াদীর এই খালটি সেই সময় তার সরাসরি নির্দেশনায় ও উপস্থিতিতে খনন করা হয়েছিল। দীর্ঘ সময় সংস্কারের অভাবে খালটি ভরাট হয়ে যাওয়ায় স্থানীয় কৃষকরা সেচ সংকটে ভুগছিলেন।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

কৃষিতে প্রাণ ফেরাতে শহীদ জিয়া স্মৃতি বিজড়িত খালের পুনঃখননের উদ্বোধন

সর্বশেষ পরিমার্জন: ১২:৪৯:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬