ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

জয়পুরহাটে রেড ক্রিসেন্ট দিবস পালিত

আরিফুল ইসলাম জয়পুরহাট
  • সর্বশেষ পরিমার্জন: ০৮:২০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • / ৪ বার পঠিত

জয়পুরহাটে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে।
‎’সবাই মিলে করি কাজ, মানবিক হবে সমাজ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে,
‎​বৃহস্পতিবার (৭ মে) দিবসটি নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়

‎দিবসটি উপলক্ষে  জয়পুরহাট রেড ক্রিসেন্ট ভবনের সামনে জাতীয় ও রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর শহরের জিরো পয়েন্টে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

‎​মানববন্ধন শেষে  আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায়  প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়।

‎বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধানের সভাপতিত্বে, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার তুহিন রেজা, জেলা সিভিল সার্জন ডা. আল মামুন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন এবং যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব।
‎​আলোচনা সভায় বক্তারা বলেন, আর্তমানবতার সেবায় রেড ক্রস ও রেড ক্রিসেন্ট মুভমেন্ট বিশ্বব্যাপী যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা অনন্য। জয়পুরহাট ইউনিটও স্থানীয় পর্যায়ে দুর্যোগ মোকাবিলা ও মানবিক সহায়তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বক্তারা রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকদের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং সাধারণ মানুষকে মানবসেবায় আরও বেশি উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

‎​অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম, জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আনোয়ারুল হক আনু, রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের ভাইস চেয়ারম্যান মতিয়র রহমান এবং সাধারণ সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান সুইটসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

জয়পুরহাটে রেড ক্রিসেন্ট দিবস পালিত

সর্বশেষ পরিমার্জন: ০৮:২০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬