ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
তাজা খবর
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
পিরোজপুরে নানা আয়োজনে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস পালিত

হাসান মামুন
- সর্বশেষ পরিমার্জন: ০৮:১৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
- / ৫ বার পঠিত

বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে পিরোজপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিট। বৃহস্পতিবার (৭ মে) সকালে পিরোজপুর রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ের সামনে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা ইউনিট কার্যালয়ে এসে শেষ হয়। র্যালিতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মনজুরুল আহমদ সিদ্দিকী, পিরোজপুর রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হকসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দসহ রেড ক্রিসেন্টের দুই শতাধিক সদস্য। র্যালি শেষে রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, মানবতার সেবায় রেড ক্রিসেন্ট বিশ্বব্যাপী একটি স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছে। দুর্যোগ মোকাবিলা, স্বাস্থ্যসেবা ও সামাজিক কার্যক্রমে সংগঠনটির ভূমিকা প্রশংসনীয়। বিশেষ করে করোনাকালে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা সাধারণ মানুষের পাশে থেকে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বলেও বক্তারা উল্লেখ করেন।
আরও পড়ুন:





















