ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ০৫ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
মঠবাড়িয়ায় বন্ধ উন্নয়ন কাজ দ্রুত শুরুর আশ্বাস

সোহাগ ইসলাম, মঠবাড়িয়া (পিরোজপুর)
- সর্বশেষ পরিমার্জন: ০৫:০০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
- / ০ বার পঠিত

সোহাগ ইসলাম, মঠবাড়িয়া (পিরোজপুর) : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা বিভিন্ন উন্নয়নমূলক কাজ খুব শিগগিরই পুনরায় শুরু হবে বলে আশ্বাস পাওয়া গেছে। এ লক্ষ্যে আজ মঙ্গলবার একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়নের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, গৃহায়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহমেদ সোহেল মঞ্জুর, পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য রুহুল আমিন দুলাল এবং পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মাসুদ সাঈদী।
এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব শহীদুল ইসলাম, এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেন, মনিটরিং ও ইভালুয়েশন বিভাগের সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার রুহুল আমিন খানসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বৈঠকে মঠবাড়িয়ার চলমান ও স্থগিত উন্নয়ন প্রকল্পসমূহ দ্রুত পুনরায় চালু করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। স্থানীয় জনগণের ভোগান্তি লাঘব এবং এলাকার সার্বিক উন্নয়নে এসব প্রকল্প বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।




















