ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
তাজা খবর
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
কালুখালীতে কৃষি পণ্য কেনাবেচায় ধলতা বাতিলের সিদ্ধান্ত উপজেলা প্রশাসনের

রাজু আহমেদ
- সর্বশেষ পরিমার্জন: ০৬:৩৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
- / ৮ বার পঠিত

রাজবাড়ীর কালুখালী উপজেলায় কৃষিপণ্য কেনাবেচায় দীর্ঘদিনের বিতর্কিত “ধলতা” বা “শুকনা” প্রথা পরিহারের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ মে) দুপুর ৩টা থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় এসি (ল্যান্ড), জেলা কৃষি বিপণন কর্মকর্তা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, ওসি (তদন্ত), উপজেলার বিভিন্ন বাজারের বণিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, বাজার ইজারাদার, কৃষক প্রতিনিধি, আইনশৃঙ্খলা কমিটির সদস্য, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন
সভায় বিস্তারিত আলোচনা শেষে সরকারের নির্দেশনা অনুযায়ী সর্বসম্মতিক্রমে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
গৃহীত সিদ্ধান্তসমূহ:
উপজেলার সকল বাজারে পাইকার ও আড়ৎদাররা কৃষিপণ্য ক্রয়ের ক্ষেত্রে কৃষকদের কাছ থেকে “ধলতা” বা “শুকনা” গ্রহণ করবেন না।
আগামী ১৪ মে’র মধ্যে বিএসটিআই -এর মাধ্যমে প্রতিটি বাজারের ওজন মাপার যন্ত্র ক্যালিব্রেশন নিশ্চিত করতে হবে।
উপজেলা আইনশৃঙ্খলা কমিটির অধীনে গঠিত বাজার মনিটরিং কমিটি নিয়মিত বাজার তদারকি করবে।
কৃষি বিপণন কর্মকর্তা ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা নিয়মিত বাজার পরিদর্শন করবেন।
আগামী ১৪ মে’র মধ্যে সকল ব্যবসায়ীকে কৃষি বিপণন লাইসেন্স গ্রহণ বা নবায়ন করতে হবে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সভায় রাজবাড়ী-২ আসনের মাননীয় সংসদ সদস্য সরকারের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের জন্য সকলের প্রতি আহ্বান জানান।
এছাড়া বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও বণিক সমিতির প্রতিনিধিরা সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেন।
আরও পড়ুন:




















