ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ০৬ মে ২০২৬

জবির রসায়ন বিভাগ গবেষণায় শীর্ষে, মানোন্নয়নে প্রশাসনের বিশেষ নজর

জবি প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:২৮:০২ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • / ১৬ বার পঠিত
জবি প্রতিনিধি:   জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রসায়ন বিভাগ শিক্ষা ও গবেষণায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে দেশের শীর্ষস্থান দখল করেছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন। তিনি বলেন, বিভাগের এ অর্জন বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক সুনাম বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করছে।
বুধবার (৬ মে ২০২৬) রসায়ন বিভাগের উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ‘হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (HEAT)’ সাব-প্রজেক্টের আওতায় ‘ল্যাবরেটরি সেফটি অ্যান্ড ওয়েস্ট ম্যানেজমেন্ট’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপাচার্য আরও জানান, যেসব বিভাগ গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে, সেগুলোর উন্নয়নে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দেবে। সীমিত সম্পদের মধ্যেও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সেমিনারে রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আমিনুল হক বলেন, বিভাগটি দ্রুতই দেশের সেরা অবস্থানে পৌঁছাবে বলে তিনি আশাবাদী। বর্তমানে চলমান বিভিন্ন গবেষণা প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। একইসঙ্গে তিনি বিভাগের বেঞ্চ সংকট নিরসনে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
অনুষ্ঠানে HEAT সাব-প্রজেক্ট ম্যানেজার অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. পরিমল বালা।
কারিগরি সেশনে কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের জেনারেল ম্যানেজার মোঃ মোস্তাক উদ্দিন ঠাকুর এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোঃ ইয়াসির আরাফাত খান। এছাড়া সহযোগী সাব-প্রজেক্ট ম্যানেজার অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমান ও অধ্যাপক ড. মুহাম্মদ লোকমান হোসেন বক্তব্য রাখেন।
সেমিনারে ল্যাবরেটরির নিরাপত্তা নিশ্চিতকরণ, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামের ব্যবহার এবং পরিবেশবান্ধব উপায়ে রাসায়নিক বর্জ্য ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষক, গবেষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

জবির রসায়ন বিভাগ গবেষণায় শীর্ষে, মানোন্নয়নে প্রশাসনের বিশেষ নজর

সর্বশেষ পরিমার্জন: ০৪:২৮:০২ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬