ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ০৬ মে ২০২৬
তাজা খবর
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
বাঁশখালীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদে হামলা,আতঙ্কে ছনুয়ার মানুষ

বাঁশখালী প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৫:২৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
- / ৮ বার পঠিত

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের আব্দুল্লাহ দোকান এলাকায় মাদক ও ইয়াবা ব্যবসা এবং অনলাইন জুয়ার বিরুদ্ধে আয়োজিত মানববন্ধনে হামলার অভিযোগ উঠেছে।এতে সাংবাদিকসহ বেশ কয়েকজন অংশগ্রহণকারী লাঞ্ছিত ও আহত হন।
রবিবার ছনুয়া ইউনিয়নে মাদকবিরোধী ঐক্য পরিষদ এর ব্যানারে আয়োজিত মানববন্ধন চলাকালে একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে কর্মসূচি পণ্ড করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে হেফাজ নামের এক ব্যক্তি এলাকায় ইয়াবা, দেশীয় চোলাই মদ ও অনলাইন জুয়ার আসর পরিচালনা করে আসছে। তার বিরুদ্ধে কেউ মুখ খুললেই নানাভাবে হয়রানি ও নির্যাতনের শিকার হতে হয় বলে অভিযোগ রয়েছে।এলাকাবাসীর দাবি, এই মাদক ব্যবসার কারণে ছনুয়া ইউনিয়নের যুব সমাজ ধ্বংসের পথে এবং বহু পরিবার ভাঙনের মুখে পড়েছে। অনেক সংসার ইতোমধ্যে বিপর্যস্ত হয়ে পড়েছে বলেও জানান তারা।মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত অভিযুক্ত হেফাজ ও তার সহযোগীদের গ্রেপ্তারের জন্য বাঁশখালী উপজেলা প্রশাসনের প্রতি জোর দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।
ReplyForward
আরও পড়ুন:






















