ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ০৬ মে ২০২৬

বগুড়ার সোনাতলায় ১০০ নারী খামারির অংশগ্রহণে আধুনিক ডেইরি ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত।

হারুন অর রশিদ,সোনাতলা
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:১৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • / ৪ বার পঠিত
দক্ষ নারী শক্তি, খামারের উন্নতি” স্লোগানকে সামনে রেখে BRAC ডেইরি এন্ড ফুড প্রকল্পের উদ্যোগে বগুড়ার সোনাতলা উপজেলা-এ নারী খামারিদের দক্ষতা উন্নয়ন ও আধুনিক ডেইরি ব্যবস্থাপনা বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় সোনাতলা পৌরসভা অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মশালায় ১০০ জন নারী দুধ খামারি অংশগ্রহণ করেন। স্থানীয় পর্যায়ে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে এবং টেকসই দুগ্ধ শিল্প গড়ে তুলতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রশিক্ষণ কর্মশালায় নারীর ক্ষমতায়ন, দুধ খামারে নারীর অংশগ্রহণের সম্ভাবনা, সুযোগ ও সীমাবদ্ধতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি আধুনিক ও মানসম্মত দুধ উৎপাদন, সুষম খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, কৃত্রিম প্রজনন, দুধ উৎপাদন বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর খামার ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
কর্মশালা শেষে অংশগ্রহণকারী প্রতিটি নারী খামারিকে স্বাস্থ্যসম্মতভাবে দুধ সংগ্রহ নিশ্চিত করতে একটি করে মিল্ক নেট (দুধ ছাঁকনি) বিনামূল্যে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ দপ্তরের উপপরিচালক ডা. গোপেশ চন্দ্র সরকার। তিনি তার বক্তব্যে বলেন, “BRAC প্রতিষ্ঠালগ্ন থেকেই নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি নারী খামারিদের দক্ষতা বৃদ্ধি ও স্বাবলম্বী করতে সহায়ক হবে এবং দেশের দুগ্ধ শিল্পকে আরও এগিয়ে নেবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহানাজ পারভীন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জাহিদুর রহমান এবং মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. জান্নাতুল ফেরদৌস। তারা আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণের মাধ্যমে নারী খামারিরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে লাভজনক খামার গড়ে তুলতে সক্ষম হবেন এবং জাতীয় অর্থনীতিতে আরও বেশি অবদান রাখবেন।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন BRAC-এর ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর বাবলি সুরাইয়া এবং ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রকল্পের ভেটেরিনারি সার্জন ডা. আল মামুন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রকল্পের অপারেশনস ম্যানেজার ডা. এম. আর. কবির সিদ্দিক। তিনি তার বক্তব্যে বলেন, “অল্প পুঁজি নিয়েই নারীরা গাভী পালন করে নিজেদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটাতে পারেন। দক্ষ নারী উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ব্র্যাক ডেইরি এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রকল্পের এরিয়া ম্যানেজার মিলন চন্দ্র রায়।
কর্মশালায় স্থানীয় খামারি, কৃষি উদ্যোক্তা, প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, বর্তমানে দেশের দুগ্ধ খাতে নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে, যা নারীর ক্ষমতায়নে ইতিবাচক ভূমিকা রাখছে। টেকসই দুগ্ধ শিল্প গড়ে তুলতে নারীদের দক্ষতা বৃদ্ধি অত্যন্ত জরুরি বলেও তারা উল্লেখ করেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী নারী খামারিরা এ উদ্যোগকে সময়োপযোগী, বাস্তবমুখী ও কার্যকরী হিসেবে উল্লেখ করে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

বগুড়ার সোনাতলায় ১০০ নারী খামারির অংশগ্রহণে আধুনিক ডেইরি ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত।

সর্বশেষ পরিমার্জন: ০৫:১৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬