ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ০৬ মে ২০২৬

বগুড়ায় ডিবির বিশেষ অভিযানে ভুয়া পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাইকারী চক্রের ৭ সদস্য গ্রেফতার, ৪টি যান উদ্ধার

মোঃ সাদিকুল ইসলাম বগুড়া
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:৩০:৪৪ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • / ৬ বার পঠিত
বগুড়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ভুয়া পুলিশ, ডিবি ও সাংবাদিক পরিচয়ে ইজিবাইক ও অটোরিক্সা ছিনতাইকারী সংঘবদ্ধ চক্রের সর্দারসহ ৭ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ছিনতাইকৃত ৪টি অটোরিক্সা/ইজিবাইক, ২টি ওয়াকিটকি, একটি প্রাইভেটকার এবং ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত ২৫ এপ্রিল দুপুরে বগুড়া টিএমএসএস হাসপাতালে এক অজ্ঞাত যাত্রীকে নিয়ে যান এক ইজিবাইক চালক। সেখানে আরেকজন এসে কৌশলে চালককে একটি মাইক্রোবাস থেকে কাগজ আনতে পাঠায়। নিজেকে সদর থানার সিভিল পুলিশ পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে চালককে সরিয়ে দেয় এবং তার ইজিবাইক ও মোবাইল নিয়ে পালিয়ে যায়। পরে ভুক্তভোগী ৫ মে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন (মামলা নং-২৭, ধারা ১৭০/৩৭১ পেনাল কোড)।
মামলার প্রেক্ষিতে পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম-এর নির্দেশনায় ডিবি ও সদর থানা যৌথভাবে তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৫ মে ভোরে চারমাথা এলাকায় খাজা হাইওয়ে হোটেলে অভিযান চালিয়ে চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—মামুন শিকদার (৪০), মিঠু পাটোয়ারী (৩০), সুমন মিয়া (৩০), জাকির হোসেন (৪০) ও নিজাম (৪৬)। তাদের কাছ থেকে ওয়াকিটকি সেট, প্রাইভেটকার, একাধিক মোবাইল ফোন, অটো গাড়ির চাবি এবং ছিনতাই কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।
পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রংপুরের হারাগাছ থানার বানুপাড়া এলাকায় অভিযান চালিয়ে চোরাই ইজিবাইক ক্রেতা ও ব্যবসায়ী ওবায়দুল ইসলাম বেগ (৪০) ও জাহিদুল ইসলাম (৪২)-কে গ্রেফতার করা হয়।
 তাদের দোকান থেকে ভুক্তভোগীর ইজিবাইকসহ মোট ৪টি ছিনতাইকৃত যান উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে একাধিক চুরি ও দস্যুতার মামলা বিচারাধীন রয়েছে।
পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে ভুয়া পরিচয়ে বিভিন্ন এলাকায় ইজিবাইক ছিনতাই করে আসছিল। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং এ চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

বগুড়ায় ডিবির বিশেষ অভিযানে ভুয়া পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাইকারী চক্রের ৭ সদস্য গ্রেফতার, ৪টি যান উদ্ধার

সর্বশেষ পরিমার্জন: ০৫:৩০:৪৪ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬