ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ০৫ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ৬০ বছর পূর্ণ
এক্সটেনশন না করে স্বপদে বহাল থাকার অভিযোগ

গোবিন্দ মল্লিক,স্টাফ রিপোর্ট
- সর্বশেষ পরিমার্জন: ১১:০০:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
- / ৬ বার পঠিত

গোবিন্দ মল্লিক,স্টাফ রিপোর্ট: শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহমান চাকুরির মেয়াদ শেষ হওয়ার পরও বেসরকারি স্কুলের এমপিও নীতিমালা অনুযায়ী প্রশাসনিক পদের এক্সটেনশন না করে স্বপদে বহাল থাকার অভিযোগ উঠেছে।
বেসরকারি স্কুলের এমপিও নীতিমালা অনুযায়ী বয়স ৬০ বছর পূর্ণ হলে বিধি মোতাবেক অবসরে চলে যাওয়ার কথা। গত ৩০ মার্চ তাহার চাকুরীর মেয়াদ শেষ হয়েছে। এরপরও স্কুলে নিয়মিত এসে সহকারী প্রধান শিক্ষক এর নির্ধারিত রুমে উনার চেয়ারে বসেছেন। শিক্ষক হাজিরা খাতার নির্ধারিত স্থানে স্বাক্ষর করেছেন।
এমপিওভুক্ত শিক্ষকগন বিষয়টি জানতে প্রধান শিক্ষক অয়ন চৌধুরী এর সাথে দেখা করলে প্রধান শিক্ষক বলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইউএনও চুক্তিভিত্তিক ৬ মাস মেয়াদ বৃদ্ধি করে তাকে দায়ীত্ব পলনের পারমিশন দিয়েছেন। এর পর থেকে সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহমান স্কুল চলাকালীন সময় অফিসে না আসলেও স্কুল ছুটির পর সকল শিক্ষক চলে গেলে স্কুলে এসে রাত পর্যন্ত বিভিন্ন দাপ্তরিক কাজ করেন। এব্যাপার নিয়ে প্রধান শিক্ষক এর সাথে এমপিওভুক্ত শিক্ষকদের চরম অসন্তোষ বিরাজ করছে। যা স্কুলের ক্লাস এবং অন্যান্য কার্যক্রমে মারাত্মক বিঘ্ন ঘটাচ্ছে। যার ফলে ১৬ এপ্রিল এর প্রতিবাদে ঐ স্কুলের শিক্ষকরা ক্লাস বর্জন করেন। এসএসসি পরীক্ষা ২০২৬-এ অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক কে হল সুপার হিসেবে কেন্দ্রে নিয়োগ করা হয়েছে বলেও জানা গেছে।
এব্যাপারে সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহমান মোবাইল ফোনে বলেন, বেসরকারি স্কুলের এমপিও নীতিমালা অনুযায়ী পরবর্তী শিক্ষক নিয়োগ না পাওয়া পর্যন্ত ম্যানেজিং কমিটি রেজুল্যাশন নিয়ে আমার চাকুরীর মেয়াদ ৬ মাস বৃদ্ধি করেছেন। সে মোতাবেক আমি বৈধ ভাবে দায়ীত্ব পালন করছি।
ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী বলেন, শিক্ষক সংকট থাকায় ম্যনেজিং কমিটির সিন্ধান্ত অনুযায়ী ৬ মাসের জন্য চুক্তি ভিক্তিতে নেওয়া হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এবিষয়ে আমি অবগত নয়। আমি শ্রীমঙ্গল যোগদানের পুর্বে ম্যনেজিং কমিটির সিন্ধান্ত নিয়েছেন। এরপরও আমি খোঁজ খবর নিচ্ছি, এদিকে বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবক দের মতে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে একটি সুনামসুনামধন্য বিদ্যালয়,এই বিদ্যালয় নিয়ে কোন ধরনের অনিয়ম ও দুর্নীতি করা যাবে না, অচিরেই সমাধানের আশ্বাস প্রকাশ করছেন।




















