ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ০৩ মে ২০২৬

কাশিয়াডাংগায় র‍্যাবের অভিযানে বিদেশি পিস্তল,ম্যাগাজিন ও গুলি উদ্ধার

অপু দাস,স্টাফ রিপোর্টার, রাজশাহী
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:০০:২১ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • / ০ বার পঠিত
অপু দাস,স্টাফ রিপোর্টার, রাজশাহী:   রাজশাহী মহানগরীর কাশিয়াডাংগা থানা এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে র‍্যাব-৫। রবিবার (৩ মে ২০২৬) গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো জব্দ করা হয়।
র‍্যাব-৫ সূত্রে জানা গেছে, সন্ত্রাস, মাদক ও অবৈধ অস্ত্রসহ বিভিন্ন অপরাধ দমনে তারা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে সিপিএসসি’র একটি গোয়েন্দা দল তথ্য পায় যে, কাশিয়াডাংগা থানার নবগঙ্গা এলাকার ৫ নম্বর আইবাধ এলাকায় কিছু ব্যক্তি মাদক লেনদেনের উদ্দেশ্যে অবস্থান করছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে র‍্যাবের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি হলুদ রঙের কাপড়ের ব্যাগ উদ্ধার করা হয়।
ব্যাগের ভেতরে সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় একটি বিদেশি পিস্তল (ইতালিতে তৈরি), তিনটি ম্যাগাজিন এবং ১৩ রাউন্ড তাজা গুলি পাওয়া যায়। স্থানীয় নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে এসব আলামত জব্দ করা হয়।
র‍্যাব-৫ জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র ও গুলি সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য তাদের অভিযান অব্যাহত রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

কাশিয়াডাংগায় র‍্যাবের অভিযানে বিদেশি পিস্তল,ম্যাগাজিন ও গুলি উদ্ধার

সর্বশেষ পরিমার্জন: ০৫:০০:২১ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬