ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ০৫ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার-১

আশরাফুল ইসলাম
- সর্বশেষ পরিমার্জন: ০৫:১৩:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
- / ২ বার পঠিত

ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে মাদকবিরোধী অভিযানে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার (০৪ মে) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ঠাকুরগাঁওয়ের উদ্যোগে পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্যসহ এক আসামীকে আটক করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ী মুন্সিপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ মোস্তাফিজুর রহমান (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি সফিকুল ডাক্তার-এর পুত্র। এ সময় তার কাছ থেকে ৫ পিস নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রুহুল আমীন। প্রসিকিউশনে দায়িত্ব পালন করেন উপ-পরিদর্শক শাকিলার রহমান। এছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের কর্মকর্তা হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ (দুইশত) টাকা অর্থদণ্ড প্রদান করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। স্থানীয় সচেতন মহল এই অভিযানের প্রশংসা করে বলেন, মাদকের বিরুদ্ধে এমন কঠোর অবস্থান অব্যাহত থাকলে এলাকায় অপরাধ প্রবণতা কমবে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসবে।
আরও পড়ুন:




















