ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ০৩ মে ২০২৬
মহান মে দিবস উপলক্ষে

ডিমলায় ডেকোরেটর মালিক সমিতির বর্ণাঢ্য আয়োজন

বিশেষ প্রতিনিধি, নীলফামারী
  • সর্বশেষ পরিমার্জন: ১১:৩৪:২০ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • / ১৪ বার পঠিত
বিশেষ প্রতিনিধি, নীলফামারী:   মহান মে দিবস ২০২৬ উপলক্ষে নীলফামারীর ডিমলা উপজেলায় ডেকোরেটর মালিক সমিতির উদ্যোগে দিনব্যাপী ব্যাপক আয়োজন অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও সভাপতির আগমনকে ঘিরে এ অনুষ্ঠানে স্থানীয় ও পার্শ্ববর্তী জেলার নেতৃবৃন্দের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আলহাজ্ব এম এ ইউসুফ। তিনি ঢাকা, সিলেট ও খুলনা বিভাগের ডেকোরেটর মালিক সমিতির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আইয়ুব আলী মোল্লা, সভাপতি, কেন্দ্রীয় ডেকোরেটর মালিক সমিতি, ঢাকা।
আয়োজনে নেতৃত্ব দেয় রুকাইয়া ডিজাইন সেন্টার, খগার হাট, ডিমলা। অনুষ্ঠানে লালমনিরহাট, হাতীবান্ধা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, ডোমার ও সৈয়দপুরসহ বিভিন্ন এলাকার ডেকোরেটর মালিক সমিতির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। দিনব্যাপী কর্মসূচি শেষে তাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা উত্তরাঞ্চলের ডেকোরেটর মালিকদের ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন এবং পেশাগত উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
অনুষ্ঠানটি সার্বিকভাবে আয়োজন করেন মোঃ আব্দুর রশিদ, স্বত্বাধিকারী, রুকাইয়া ডিজাইন সেন্টার। তিনি জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে ডেকোরেটর ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য আরও সুদৃঢ় হবে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

মহান মে দিবস উপলক্ষে

ডিমলায় ডেকোরেটর মালিক সমিতির বর্ণাঢ্য আয়োজন

সর্বশেষ পরিমার্জন: ১১:৩৪:২০ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬