ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ০৩ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এর উদ্বোধন
অনলাইনে প্রধানমন্ত্রীর বক্তব্য, উপস্থিত এলজিআরডি প্রতিমন্ত্রী

মোঃ সাদিকুল ইসলাম, বগুড়া
- সর্বশেষ পরিমার্জন: ১১:১৮:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
- / ১৯ বার পঠিত

মোঃ সাদিকুল ইসলাম, বগুড়া: শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও বিকাশের লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে ২০২৬) বিকাল ৪টায় দেশের প্রতিটি জেলায় একযোগে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট থেকে সরাসরি এবং অন্যান্য জেলায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। তিনি বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ, মেধাবী ও ক্রীড়াবান্ধব হিসেবে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, শিশু-কিশোররাই আগামীর বাংলাদেশ তাদের সঠিক দিকনির্দেশনা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভার্চুয়াল উপস্থিতির পাশাপাশি সরাসরি উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা এবং বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মোশারফ হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় ক্রীড়াবিদরা।
অনুষ্ঠানে বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে তাদের যথাযথ প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা হলে ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাফল্য আরও বৃদ্ধি পাবে। তিনি নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
উদ্বোধনী পর্ব শেষে বিভিন্ন ক্রীড়া প্রদর্শনী ও অংশগ্রহণমূলক কার্যক্রমের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।






















