ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ০৩ মে ২০২৬

‎ক্যামেরা ভাড়া নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগ: শাজাহানপুর থানায় জিডি

শাজাহানপুর প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ১২:০৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • / ১৪ বার পঠিত
বগুড়ার শাজাহানপুরে ভাড়ার ক্যামেরা ফেরত না দিয়ে টালবাহানা ও চুক্তি ভঙ্গের অভিযোগে তিনজনের বিরুদ্ধে থানায় লিখিত সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে।
‎গত শুক্রবার (১ মে) ভুক্তভোগী আব্দুল হাসিব বাদী হয়ে শাজাহানপুর থানায় এই ডায়েরী করেন। ​অভিযুক্তরা হলেন, উপজেলার ডেমাজানী গ্রামের এনামুল হকের ছেলে নাঈমুর রহমান নাঈম (২৫), তার বাবা এনামুল হক মিঠু (৫৫) এবং একই গ্রামের হেলাল মাষ্টার (৫০)।
​অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ডেমাজানী বাজারে ক্যামেরা ভাড়ার ব্যবসা করেন আব্দুল হাসিব। গত ১০ জানুয়ারি তার ব্যবসায়িক পার্টনার শুভর কাছ থেকে দৈনিক ৫০০ টাকা ভাড়ায় ৭৬,৭০০ টাকা মূল্যের একটি ক্যামেরা ভাড়া নেন নাঈম। ভাড়া নেওয়ার সাত দিন পর তিনি ৫০০ টাকা পরিশোধ করে জানান যে, ক্যামেরাটি কক্সবাজারে রয়েছে এবং দুই দিনের মধ্যে তা ফেরত দেওয়া হবে। ​কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও ক্যামেরা ফেরত না দেওয়ায় এক মাস পর উভয় পক্ষের সম্মতিতে ১০০ টাকার স্ট্যাম্পে একটি লিখিত চুক্তি হয়। চুক্তিতে উল্লেখ করা হয়, ১৯ হাজার টাকা জামানতসহ ৭ দিনের মধ্যে ক্যামেরা ফেরত না দিলে নাঈম নতুন ক্যামেরা কিনে দেবেন এবং ক্যামেরা ফেরত না দেওয়া পর্যন্ত দৈনিক ভাড়া পরিশোধ করবেন।
​ভুক্তভোগী আব্দুল হাসিব জানান, চুক্তির পরও নাঈম ক্যামেরা ফেরত না দিয়ে আত্মগোপন করেন। বিষয়টি তার পরিবারকে জানানো হলে তার বাবা এনামুল হক মিঠু উল্টো অসৌজন্যমূলক আচরণ করেন। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এক সালিশি বৈঠকে অভিযুক্তরা নতুন ক্যামেরা কিনে দিতে সম্মত হন। কিন্তু নির্ধারিত তারিখের আগেই তারা স্ট্যাম্প ও জামানতের টাকা ফেরত চেয়ে হাসিবকে গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করেন। এতে নিরুপায় হয়ে তিনি আইনের আশ্রয় নিয়েছেন।
‎এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে তাদের মুঠোফোনে একাধিকবার কল করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। ফলে তাদের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।
‎‎​শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসিব ইকবাল জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

‎ক্যামেরা ভাড়া নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগ: শাজাহানপুর থানায় জিডি

সর্বশেষ পরিমার্জন: ১২:০৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬