ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ০৩ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
পাথরঘাটায় উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব ৫১০ পিচ ইয়াবা সহ আটক

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০১:৫৩:০৭ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
- / ১৯ বার পঠিত

বরগুনার পাথরঘাটায় উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আরাফাত রহমান অভির বসতঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে পাথরঘাটা থানা পুলিশ। এ ঘটনায় অভিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২ মে) রাত ১০টা ১৫ মিনিটের দিকে পাথরঘাটা পৌর শহরের ইমান আলী রোডস্থ নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মধ্যরাতে বিষয়টি নিশ্চিত করেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক। গ্রেপ্তার হওয়া ছাত্রদল নেতার নাম আরাফাত রহমান অভি, সে পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আনসার আলীর ছোট ছেলে। তিনি বরগুনা জেলা ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক এবং পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে তার বাসায় মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে অভির ঘর থেকে ৫১০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনামুল হক জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত মাদক ও টাকার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন:




















