ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ০৩ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
ঝিনাইদহে বাসে তল্লাশি: সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’ জব্দ

ফজলুল কবির গামা
- সর্বশেষ পরিমার্জন: ০১:২৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
- / ২১ বার পঠিত

ফজলুল কবির গামা: মরণনেশা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বড় ধরনের সাফল্য দেখিয়েছে র্যাব-৬। র্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্পের সুযোগ্য কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামিম মুবিন সরকার এর দিকনির্দেশনায় ঝিনাইদহের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এক শ্বাসরুদ্ধকর অভিযানে একটি যাত্রীবাহী বাস থেকে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ বা ‘আইস’ জব্দ করা হয়েছে। শনিবার (২ মে) দুপুরে অত্যন্ত গোপনীয়তা ও সতর্কতার সাথে এই অভিযান পরিচালনা করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদে মাদক পাচারের খবর পেয়ে ঝিনাইদহ শহরের যশোর রোডের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি বিশেষ চেকপোস্ট বসান র্যাব সদস্যরা। এ সময় সাতক্ষীরার শ্যামনগর থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস সেখানে পৌঁছালে সেটিকে থামানোর সংকেত দেওয়া হয়। র্যাবের চৌকস দল বাসটিতে প্রবেশ করে নিবিড় তল্লাশি শুরু করলে সবার মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
তল্লাশির একপর্যায়ে বাসের ভেতরে মালিকবিহীন অবস্থায় পড়ে থাকা একটি পরিত্যক্ত ব্যাগ উদ্ধার করেন র্যাব সদস্যরা। ব্যাগটি খুলে দেখা যায় তাতে লুকানো রয়েছে অতি উচ্চমূল্যের মাদক ক্রিস্টাল মেথ বা আইস (মিথাইল অ্যামফিটামিন)। জব্দকৃত মাদকের মোট ওজন ১ কেজি ৫১০ গ্রাম, বর্তমান বাজারে যার আনুমানিক মূল্য প্রায় ৭ কোটি ৫৫ লাখ টাকা।
অভিযানের বিষয়ে র্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামিম মুবিন সরকার সংবাদমাধ্যমকে জানান, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অভিনব কায়দায় এই বিশাল পরিমাণ মাদকের চালান নিয়ে যাওয়া হচ্ছিল। তবে র্যাবের তৎপরতায় তা ভেস্তে গেছে। যদিও ঝটিকা এই তল্লাশির সময় কাউকে আটক করা সম্ভব হয়নি, তবে পাচারকারীদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। উদ্ধারকৃত বিপুল পরিমাণ এই মাদক ঝিনাইদহ সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
সীমান্তবর্তী জেলাগুলো থেকে দেশের অভ্যন্তরে মাদকের এমন অনুপ্রবেশ রোধে র্যাবের এই কঠোর অবস্থান সাধারণ মানুষের মাঝে স্বস্তি ও প্রশংসার জোয়ার সৃষ্টি করেছে। তরুণ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে প্রশাসনের এমন অতন্দ্র পাহারা আগামীতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা স্থানীয়দের।
আরও পড়ুন:
ফজলুল কবির গামা



















