টঙ্গী সিলেট মহাসড়কে বিদ্যুতের খুঁটি পরে ২ জন নিহত

- সর্বশেষ পরিমার্জন: ১২:২১:৫৫ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
- / ৬ বার পঠিত

কালীগঞ্জ প্রতিনিধি: গাজীপুর কালীগঞ্জে শিমুলিয়ায় টঙ্গী টু সিলেট মহাসড়কে শিমুলিয়া রেলগেট পূর্ব পাশে বিদ্যুৎ পাওয়ার প্লান্টের অফিসের সামনে বিদ্যুতের খুঁটি রাস্তার অটোরিকশার উপরে পড়ে যায় বিদ্যুৎ থাকা অবস্থায় এই ঘটনা ঘটার কারণে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় , চিকিৎসার জন্য নেওয়ার সময় আরো একজন এর মৃত্যু হয় এবং কয়েকজন আহত হয়। আহতদেরকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য স্থানীয়দের সহায়তায় পাঠানো হয়।
এই ঘটনার কারণে দুর্ঘটনা কবলিত খুঁটির দুই পাশের বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হয়ে অন্তত ১০ থেকে ১২ টি বিদ্যুতের খুঁটি রাস্তার উপরে হেলে পড়ে । বিদ্যুৎ থাকা অবস্থায় খুটির তারগুলো পাশে পুকুরে পরার কারনে কুকুরের মাছ মরে ভেসে ওঠে।
ঘটনা সংবাদ পেয়ে বিদ্যুৎ অফিস থেকে বিদ্যুতের লাইন সংযোগ বিচ্ছিন্ন করা হয়। কালিগঞ্জ থানা পুলিশের একটি টিম ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান এবং যানজট স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে।
ঘটনার কারণে টঙ্গী সিলেট রোডে বিশাল যানজট সৃষ্টি হয় হাজার হাজার গাড়ি রাস্তায় থেমে থাকে এবং বিপুল মানুষের দুর্ভোগ সৃষ্টি হয়।
কালীগঞ্জ পল্লী বিদ্যুতের এই নতুন বিদ্যুৎ লাইন টি কিছুদিন হল কাজ চলমান আছে প্রতিটি খুঁটির গোড়ার মধ্যে ভালো করে মাটি না দেওয়ার কারণে এবং আজ দুপুরে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি ও ঝড়ো হওয়া ও তুফান এর কারণে এই ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা মনে করেন।


















