ক্ষুব্ধ শিক্ষার্থী, ১১টি 'সেলফি' বাস আটক
চলন্ত বাস থেকে ছাত্রকে ফেলে দেওয়ার অভিযোগ

- সর্বশেষ পরিমার্জন: ১১:৩৯:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
- / ৬ বার পঠিত

এই ঘটনার প্রতিবাদে এবং বিচার দাবিতে সহপাঠী ও কলেজ শিক্ষার্থীরা সাভার বাজার বাসস্ট্যান্ড থেকে ১১টি সেলফি বাস আটক করে ক্যাম্পাসে নিয়ে আসে।
সাভার সরকারি কলেজের শিক্ষক ইমরান হোসেন রনি জানান, অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার কেন্দ্র ধামরাই সরকারি কলেজ। ব্যবস্থাপনা বিভাগের ছাত্র ইমন সেলফি পরিবহনের বাসে করে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় ধামরাই নির্দিষ্ট স্থানে বাস্তিনা থামিয়ে ইমনকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। গুরুতর আহত ইমনের মাথায় ১৫ টা সেলাই লেগেছে, ডান পা ও পিঠে আঘাত পেয়েছে। প্রাথমিক ট্রিটমেন্ট নেওয়ার পর পরীক্ষায় অংশগ্রহণ করে। এদিকে তার সহপাঠীরা বিষয়টি জানতে পেরে বাসগুলো আটক করেছে।
প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে সাভার সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ওই শিক্ষার্থী ধামরাইয়ে অবস্থিত তার নির্ধারিত কেন্দ্রে পরীক্ষায় অংশ নিতে সাভার থেকে সেলফি পরিবহনের একটি বাসে ওঠেন। বাসটি ধামরাইয়ের কাছাকাছি পৌঁছালে শিক্ষার্থী নামার প্রস্তুতি নেন। তবে চালক বাসটি না থামিয়ে গতি বাড়িয়ে দেয়। এক পর্যায়ে বাসের সহকারী ওই শিক্ষার্থীকে চলন্ত বাস থেকেই ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় বলে অভিযোগ উঠেছে ।


















