ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
তাজা খবর
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

শ.ম.গফুর,কক্সবাজার
- সর্বশেষ পরিমার্জন: ১০:২৮:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
- / ৮ বার পঠিত

শ.ম.গফুর,কক্সবাজার: বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম উখিয়ার আর্মি ক্যাম্পের আওতাধীন রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প-৪ পরিদর্শন করেছেন।পরিদর্শনকালে তিনি ক্যাম্পে চলমান খাদ্য বিতরণ, এলপিজি সরবরাহ, চিকিৎসা সেবা, শিক্ষা কার্যক্রম এবং নারীদের দক্ষতা উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন, সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন।
৬ মে সকাল আনুমানিক ১০টার দিকে তিনি এ পরিদর্শন কার্যক্রমে প্রথমে বিশ্ব খাদ্য কর্মসূচির অর্থায়নে পরিচালিত খাদ্য বিতরণ কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে রোহিঙ্গাদের ডিজিটাল ভাউচারের মাধ্যমে খাদ্য সংগ্রহ প্রক্রিয়া এবং চলমান সেবা কার্যক্রম সম্পর্কে অবগত হন। পাশাপাশি তিনি খাদ্য সংগ্রহ করতে আসা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন।পরবর্তী তিনি এলপিজি বিতরণ কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে গ্যাস সিলিন্ডার বিতরণ ও নিরাপদ ব্যবহার প্রক্রিয়া সম্পর্কে তিনি বিস্তারিত ধারণা নেন।এরপর ক্যাম্প-৪ সিআইসি অফিসে তিনি রোহিঙ্গা প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি, সেবা কার্যক্রম এবং প্রত্যাবাসন বিষয়ে আলোচনা হয়। রোহিঙ্গা প্রতিনিধিরা তাদের নিজ দেশে ফিরে যাওয়ার বিষয়ে প্রত্যাশা ব্যক্ত করেন এবং এ প্রক্রিয়ায় সহযোগিতা কামনা করেন।
পরে তিনি আন্তর্জাতিক চিকিৎসা সংস্থা পরিচালিত হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে তিনি রোগীদের চিকিৎসা সেবা কার্যক্রম ঘুরে দেখেন এবং চিকিৎসা সেবার মান সম্পর্কে অবগত হন।পরবর্তীতে তিনি শিক্ষাকেন্দ্র পরিদর্শন করেন এবং শিশুদের শিক্ষা কার্যক্রম, পাঠদান পদ্ধতি ও শিক্ষার মান সম্পর্কে খোঁজ নেন। এছাড়া নারী দক্ষতা উন্নয়ন ও স্বাস্থ্যবিধি সামগ্রী উৎপাদন কেন্দ্র পরিদর্শন করে নারীদের প্রশিক্ষণ কার্যক্রমও পর্যবেক্ষণ করেন।দিনব্যাপী কার্যক্রম শেষে তিনি দুপুর ২টার দিকে কক্সবাজারের উদ্দেশ্যে ক্যাম্প এলাকা ত্যাগ করেছেন।


















