ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
তাজা খবর
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
কুমিল্লায় প্রাইভেট কার-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আহত ৩

এম.জে.এ মামুন
- সর্বশেষ পরিমার্জন: ০৭:৩৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
- / ৭ বার পঠিত

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে আব্দুল ওহাব (৬৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৭ মে) উপজেলার কুরুইন মঙ্গলের পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল ওহাব উপজেলার কুরুইন সাহাবুদ্দির বাড়ির মৃত আব্দুল গফুরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি ব্যাটারিচালিত অটোরিকশা কুরুইন মঙ্গলের পুকুরপাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল ওহাবকে মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে মোহনপুর গ্রামের নাজমুলের ছেলে সিয়াম (১৫) রয়েছে। বাকি দুইজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পাশাপাশি দুর্ঘটনায় জড়িত প্রাইভেট কারটি আটক করা হয়েছে।
আরও পড়ুন:






















