ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

আওয়ামী ফ্যাসিস্ট সংগঠনের এক সদস্য গ্রেফতার

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:২৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • / ২৬ বার পঠিত
কুড়িগ্রামের উলিপুরে থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ফ্যাসিস্ট সংগঠনের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম নাজমুল হক (৩০)। তিনি মোঃ রবিউল আউয়ালের ছেলে। তার বাড়ি উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের কিশোরপুর গ্রামে।
পুলিশ সূত্রে জানা যায়, নাজমুল হক নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের থেতরাই ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার রাজনৈতিক কর্মকাণ্ড রাষ্ট্রবিরোধী এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ হওয়ায় তাকে গ্রেফতার করা হয়।
উলিপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাঈদ ইবনে সিদ্দিক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৩ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে ভোরে থেতরাই ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাকে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ আরও জানায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম প্রতিহত করতে উলিপুর থানা নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

আওয়ামী ফ্যাসিস্ট সংগঠনের এক সদস্য গ্রেফতার

সর্বশেষ পরিমার্জন: ০৩:২৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫