ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
তাজা খবর
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
আটোয়ারীতে আছিয়া ধর্ষন ও কন্যা শিশুদের প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচী

উত্তম কুমার, আটোয়ারী (পঞ্চগড়)
- সর্বশেষ পরিমার্জন: ১০:৩৩:১০ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
- / ১৩৬ বার পঠিত

পঞ্চগড়ের আটোয়ারীতে আলোচিত শিশু আছিয়া ধর্ষন ও নারী এবং কন্যা শিশুদের প্রতি সহিংসতার বিরুদ্ধে বিক্ষোভ, মানববন্ধন সহ প্রতিবাদ কর্মসূচী পালন করা হয়েছে। ডেমোক্রেসিওয়াচের আস্থা প্রকল্পের যুব ফোরাম, আটোয়ারীর আয়োজনে সোমবার দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন আটোয়ারী-রুহিয়া সড়কে ফোরামের সদস্যগণ সমবেত হয়ে মানববন্ধন কর্মসূচী পালন করেন। পরে একটি বিক্ষাভ মিছিল বের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কর্মসূচী শেষ করে সংগঠনটির নেতৃবৃন্দ। যুব ফোরাম আটোয়ারীর আহবায়ক বকুল চন্দ্র বর্মনের তত্ত¡াবধানে গৃহীত কর্মসূচীতে উপস্থিত ছিলেন আটোয়ারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা মোঃ শাহাজাহান, স্থানীয় যুব ফোরামের যুগ্ন আহবায়ক রুবনা আকতার, মোঃ কাদের ও জিল্লুর রহমান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অনেকেই। কর্মসূচীতে বক্তারা দেশব্যাপী নারী ও কন্যা শিশুদের প্রতি সহিংসতা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। পাশাপশি আছিয়া সহ সারা দেশের নির্যাতিত সকল নারী ও শিশুদের নির্যাতনকারীদের অবিলম্বে গ্রেফতার পূর্বক কঠোর শাস্তি নিশ্চিত করার দাবী রাখেন। সেইসঙ্গে এ জাতীয় ঘটনা রোধে সকলকে সচেতন হতে অনুরোধ জানানো হয়।#
আরও পড়ুন:


















