ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২০ এপ্রিল ২০২৬

আত-তানযীল মডেল মাদ্রাসা উদ্বোধন

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:২২:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • / ৫৬ বার পঠিত

নোয়াখালীর চাটখিল উপজেলার দশঘরিয়া পূর্ব বাজারে আত-তানযীল মডেল মাদ্রাসার উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার সকালে মাদ্রাসা পরিচালক কমিটির চেয়ারম্যান শাহাদাত হোসেন রিপনের সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছিলেন, মাওলানা মাহবুব রাব্বানী। বিশেষ অতিথি ছিলেন মাওলানা মোহাম্মদ উল্লাহ ও মাওলানা রফিকুল ইসলাম।
বক্তব্য রাখেন প্রভাষক সাংবাদিক জসিম মাহমুদ, বিএনপি নেতা মোঃ ইউনুস, কচুয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক কামরুল হাছান রাশেদ, মাওলানা মাছুম বিল্লাহ প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নবগঠিত মাদ্রাসার চেয়ারম্যান শাহাদাত হোসেন রিপন বলেন, ধর্মীয় শিক্ষায় এলাকায় শিশু-কিশোরদের সুশিক্ষিত করার লক্ষ্যে তারা এ মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। মাদ্রাসায় ১ম থেকে ৭ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা হবে। এ মাদ্রাসাকে আলোকিত করতে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠান পরিচালনা করেন নবগঠিত মাদ্রাসার পরিচালক মোঃ হাসানুজ্জামান।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

আত-তানযীল মডেল মাদ্রাসা উদ্বোধন

সর্বশেষ পরিমার্জন: ০৪:২২:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫