ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
তাজা খবর
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
আদমদীঘিতে এক মাদক ব্যবসায়ী সহ গ্রেফতার-৪, মাদক উদ্ধার

সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৯:১৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
- / ৩৩ বার পঠিত

সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি থানার পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। একই দিন ওপর আরেকটি অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৩ আসামিকে আটক করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ১১ এপ্রিল আদমদীঘি থানার এসআই (নিঃ) এবিএম আরাফাত রহমান, এসআই (নিঃ) মোঃ সোহাগ হোসেন সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করেন। এ অভিয়ানে উপজেলার চাঁপাপুর ইউনিয়নের চাঁপাপুর বাজারস্থ বিশ্বাস মার্কেটের দ্বিতীয় তলা থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ফজলে রাব্বী (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃত ফজলে রাব্বীর চাঁপাপুর এলাকার মৃত আবু বক্কর সিদ্দিক এর ছেলে। এ ঘটনায় আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রুজু করা হয়েছে। অপরদিকে, পৃথক আরেকটি অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মোঃ ইছাহক আলী খন্দকার, মোছাঃ সাজেদা খাতুন ও মোছাঃ রেহেনা বেগমকে আটক করা হয়। পুলিশ জানায়,গ্রেফতারকৃত ৪ আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে বগুড়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


















