ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ০৪ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
আন্তঃজেলা গরু চোর চক্রের অন্যতম মুকিত গ্রেপ্তার

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০৯:৫৯:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
- / ৩৬ বার পঠিত

তিমির বনিক,
মৌলভীবাজারের কুলাউড়া থানার পুলিশের অভিযানে আন্তঃজেলা গরু চোর চক্রের অন্যতম মূলহোতা ও একাধিক মামলার অভিযুক্ত আসামি মো: আব্দুল মুকিত ওরফে কিবরিয়া হান্নান (৩১)কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলাধীন ৬নং আশিদ্রোন ইউনিয়নের রামনগর গ্রামের বাসিন্দা। গত ২২শে জুলাই রাতে কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের পাল্লাকান্দি গ্রামের মো: আলমাস মিয়া ও ফিরোজ আলীদের বাড়ি থেকে চারটি গরু চুরি হয়। চোরেরা পালানোর সময় হিংগাজিয়া এলাকায় চোরাই গরু ও একটি পিকআপ গাড়ি ফেলে পালিয়ে যায়।
পুলিশ পিকআপ গাড়িসহ ৪ টি চোরাই গরু উদ্ধার করে। এই ঘটনায় গরুর মালিক বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন।,এই চোর চক্রকে গ্রেপ্তারের উদ্দেশ্যে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: আজমল হোসেনের সার্বিক নির্দেশনায় থানার ওসি মো: ওমর ফারুক ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাবিবের নেতৃত্বে একটি দল মাঠে কাজ শুরু করে।
১৪ই আগস্ট রাতে শ্রীমঙ্গল উপজেলাধীন রামনগর এলাকার তার নিজ বাড়ি থেকে আসামি মুকিতকে গ্রেপ্তার করা হয়। পরের দিন। ১৫ই আগস্ট শুক্রবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
কুলাউড়া থানার ওসি মো: ওমর ফারুক বলেন, ‘গরু চুরির ঘটনার সাথে জড়িত একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে চুরি, ডাকাতিসহ বিভিন্ন থানায় মোট ৬টি মামলা রয়েছে। আন্তঃজেলা চোরচক্রের অন্যতম মুকিত আটক হলেও অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন:


















