ঢাকা, বাংলাদেশ। , শুক্রবার, ০৮ মে ২০২৬
আন্তর্জাতিক মানবাধিকার দিবস

`জাপমাস’ এর মানববন্ধন ও আলোচনা সভা

মৃণাল চৌধুরী সৈকত
  • সর্বশেষ পরিমার্জন: ০২:২২:১২ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • / ৯৮ বার পঠিত
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে রাজধানীর ঢাকাস্থ জাতীয় প্রেস ক্লাবের সামনে ‌‌‌‌জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি (জাপমাস) এর পক্ষ থেকে মানববন্ধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় পরিবেশ মানবাধিকা সোসাইটির উদ্যোগে রাজধানী ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও চেয়াম্যান সাংবাদিক আতিক আজিজ । ৭৭তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সংগঠনের বিবৃতি পাঠ করেন সংগঠনের প্রচার সম্পাদক ওমর ফারুক, অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের পরিচালক কবি ও সাংবাদিক ইয়াকুব কামাল।
৭৭তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটির (জাপমাস) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কবি, সাংবাদিক, প্রাবন্ধিক আতিক আজিজ বলেছেন, মানবাধিকারের সার্বজনীন ঘোষণা বাস্তবায়ন করতে হলে বাংলাদেশে মানবাধিকার মন্ত্রণালয় গঠন করার কোন বিকল্প নেই। দেশ ও জাতির উন্নতির জন্য, গণতন্ত্রকে অর্থবহ এবং মানবাধিকার বাস্তবায়নে মানবাধিকার মন্ত্রণালয় গঠন করতে হবে।
তিনি আরো বলেন, বর্তমান সরকার বিভিন্ন সেক্টরে উন্নয়ন করলেও যৌতুক, তালাক, এসিড নিক্ষেপ, শিশু নির্যাতন, পাচারসহ মানবাধিকার লঙ্ঘনজনিত বিভিন্ন ঘটনার করুনচিত্র আমরা মাঝে মাঝে গণমাধ্যম ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদে দেখতে পাই। বিশেষ করে মব তৈরী করে বিচার বহির্ভূত হত্যাকান্ডের ঘটনা অহরহ ঘটছে যা কখনো কোনক্রমেই কাম্য নয়। এদিকে নারীরা তার সহজাত মর্যাদা এবং অধিকার ভোগ করতে বিভিন্ন কারণে বাধাগ্রস্থ হচ্ছে। বঞ্চিত হচ্ছে ন্যায় বিচার থেকে। সুবিধা বঞ্চিত মানুষের মৌলিক অধিকার সুরক্ষা করতে হলে মানবাধিকার মন্ত্রণালয় গঠন করা সময়ের দাবী।
এ উপলক্ষ্যে সংগঠনের মহাসচিব কবি সাংবাদিক ও সংগঠক মৃণাল চৌধুরী সৈকত বলেন, অতীতের অকার্যকর ও ফৌজদারি বিচার ব্যবস্থার কারণে বাংলাদেশে বহু নিরপরাধ মানুষ সাজাপ্রাপ্ত হয়ে অথবা সাজার অপেক্ষায় কারাগারে আটক আছেন। কারাগারে আটক ব্যক্তিদের ওপর নির্যাতনসহ নানা ধরনের মানবাধিকার লংগনের ঘটনা ঘটেছে। তিনি এসব বিষয় তদন্তের মাধ্যমে দ্রুত বিচারের আওতায় আনার জোর দাবী জানান।
মহাসচিব বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন যাতে কোনোভাবে মানবাধিকার লঙগন এবং জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। রাজনৈতিক দলগুলোকে সহিংসতা পরিহার করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান আয়োজনের পরিবেশ তৈরিতে সহনশীল হওয়ার আহ্বান জানান। এতে নারীর প্রতি সব ধরনের নির্যাতন বন্ধে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে আরও কঠোর হতে হবে।
মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষা বিষয়ক পরিচালক শাহিদা আক্তার তন্নি, মানবাধিকার বিষয়ক সম্পাদক কুলসুম আক্তার, সমন্বয়কারী সাংবাদিক মো: সাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক ওমর ফারুক, সাংবাদিক জেসমিন চৌধুরী একা, সাংবাদিক বিথীকা রানী হালদার প্রমুখ।
মানববন্ধন শেষে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

আন্তর্জাতিক মানবাধিকার দিবস

`জাপমাস’ এর মানববন্ধন ও আলোচনা সভা

সর্বশেষ পরিমার্জন: ০২:২২:১২ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫