ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
তাজা খবর
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট
সেমিফাইনালে নেছারাবাদকে হারিয়ে ফাইনালে পিরোজপুর পৌরসভা

দক্ষিনাঞ্চল প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০৬:৪৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
- / ১০৯ বার পঠিত

আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে ৩-১ গোলে নেছারাবাদকে পরাজিত করে ফাইনাল খেলায় মর্যাদা লাভ করে পিরোজপুর পৌরসভা।জেলা স্টেডিয়ামে শুক্রবার (২৩ মে) বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়েছে এ ফুটবল টুর্নামেন্ট। এ টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজউদ্দিন রানা।আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ জেলা শাখার সভাপতি রেজাউল করিম মিটুল ও সাধারণ সম্পাদক লিটন খান প্রমুখ। খেলাটি উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক। টান টান উত্তেজনাপূর্ণ এই খেলায় পিরোজপুর পৌরসভার খেলোয়াড় মহিবুল্লাহ অসাধারণ নৈপুণ্য দেখান। তিনি একাই দুটি গোল করে ম্যাচসেরা (ম্যান অফ দ্য ম্যাচ) নির্বাচিত হন। খেলার ধারাভাষ্য প্রদান করেন মোহাম্মদ আবুল হাসনাত রিপন ও আব্দুল জলিল। রেফারির দায়িত্বে ছিলেন মোহাম্মদ আবুল হাসনাত রিপন, আর সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন জুম্মান শরীফ, মুস্তাফিজ এবং মাইনুল ইসলাম নান্টু।মাঠজুড়ে দর্শকদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনা খেলার আমেজকে প্রাণবন্ত করে তোলে। অতিথিবৃন্দ খেলোয়াড়দের প্রশংসা করে বলেন, এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা যুব সমাজকে সঠিক পথে পরিচালনার একটি কার্যকর মাধ্যম।
আরও পড়ুন:


















