ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ০৪ মে ২০২৬

আলহাজ্ব সাত্তার ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ১২:০০:২৩ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • / ৪৯ বার পঠিত
শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি:  গাজীপুরের শ্রীপুরে আলহাজ্ব আব্দুস সাত্তার ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকালে বৈরাগীরচালা রওজাতুল উলুম মাদ্রাসার মাঠে সাত শত অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন আলহাজ্ব আব্দুস সাত্তার ভূঁইয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আব্দুস সাত্তার ভূঁইয়া।
আলহাজ্ব আব্দুস সাত্তার ভূঁইয়া বলেন,“ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ। সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও আলহাজ্ব আব্দুস সাত্তার ভূঁইয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও বলেন,আলহাজ্ব আব্দুস সাত্তার ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে কিছু  দিনের মধ্য একটি
হাসপাতাল উদ্বোধন করা হবে। এই হাসপাতালের মাধ্যমে অসহায় ও নিম্নআয়ের মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন। মানবিক এই উদ্যোগের মাধ্যমে এলাকার সাধারণ মানুষের চিকিৎসা সেবা সহজলভ্য করা এবং দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই ফাউন্ডেশনের মূল লক্ষ্য। উপহার পেয়ে উপকারভোগীরা ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

আলহাজ্ব সাত্তার ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

সর্বশেষ পরিমার্জন: ১২:০০:২৩ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬