ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ০৯ মে ২০২৬
তাজা খবর
আজ থেকে সরাসরি মামলা
কবি সাংবাদিক মৃণাল চৌধুরী সৈকতের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন বিশিষ্ট জনের
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
আলিফের আতঙ্কে অস্থির সুন্দরবন ও দুবলার চরের জেলেরা

শ্যামনগর,সাতক্ষীরা প্রকিনিধি:
- সর্বশেষ পরিমার্জন: ০৫:০১:১৫ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
- / ৩৫ বার পঠিত

সাগরে দস্যুতার প্রস্ততি সম্পন্ন। যে কোন সময় হানা দু‘মাসের বাজার,পানিসহ প্রয়োজনীয় সকল সরঞ্জাম মজুদ এখন শুধু সময়ের অপেক্ষা, যে কোনো সময় সাগরে জেলেদের জিম্মি করতে চালাবে অভিযান। দস্যুদের এমন পরিকল্পনার কথা জানাচ্ছিলেন সদ্য দস্যুদের কবল থেকে মুক্তি পণ দিয়ে ফিরে আসা জেলে আজহারুল ইসলাম (ছদ্মনাম)।
রবিবার দুপুরে একটি একান্ত সাক্ষাৎকারে তিনি আরো জানান, গত ২৬শে জানুয়ারি গভীর রাতে বঙ্গোপসাগরের মান্দারবাড়িয়া এলাকায় জেলেদের হাতে ৩ জলদস্যু আটকের বিষয়টি মাথায় রেখে এবার বাড়ানো হয়েছে সক্ষমতা। তাদের বহরে যোগ হয়েছে প্রায় কোটি টাকা মূল্যের
আরো কিছু অত্যাধুনিক অস্ত্র।
অবৈধ অস্ত্রের ঝঞ্ঝানানিতে কাপছে সুন্দরবন। নামে বেনামে ৪/৫টি দস্যুদল রাজত্ব করছে পশ্চিম সুন্দরবন জুড়ে। এর মধ্যে বর্তমানে মূর্তিমান আতঙ্কের নাম আলিফ বাহিনী।
সরকার পতনের পর সুন্দরবনে ৬/৭জন মিলে দ্বিতীয় দস্যুদল হিসেবে আত্মপ্রকাশ করে মজনু বাহিনী। শুরু হয় সুন্দরবনের উপর নির্ভরশীল বনজীবীদের উপর চরম নির্যাতন ও নিপীড়ন। জেলেদের উপর চাপিয়ে দেওয়া হয় অবৈধ টাকা আদায়। টাকা না দিতে পারলে শুরু হয়,শারীরিক নির্যাতন। নির্যাতনের সেই আহাজারি মোবাইল ফোনের মাধ্যমে শুনানো হতো পরিবারকে দাবিকৃত টাকা যেন দ্রুত পৌঁছে দেয়া হয়। টানা ৬;৭ মাস এভাবে নির্যাতন চালাতে থাকে মজনু বাহিনী। একপর্যায়ে ৬ মাসের জন্য ৫৮লক্ষ টাকায় আলিফ বাহিনীর নিকট নিজের সস্রাজ্য বিক্রি করে ভারতে পাড়ি জমায় মজনু বাহিনীর প্রধান মজনু গাজী। সেই থেকে সুন্দরবনে বলতে গেলে একক আধিপত্য বিস্তার করে চলেছে কুখ্যাত বনদস্যু আলিফ।
৬/৭জনের ছোট্ট একটা দল থেকে বর্তমানে ১৮ জনের বিশাল বাহিনীতে পরিণত হয়েছে। তার বাহিনীতে বর্তমানে আলিফ (ওরফে দয়াল বাবা), বাঘা মজিদ, রবিউল, সঞ্জয় মালো, আব্দুল্লাহ, খোকাবাবুসহ রামপাল ও মোংলার সাবেক ও বর্তমান বনদস্যুদের আর্বিভাব হয়েছে।
অপহরণকৃত জেলে ও আত্মসমর্পণকৃত এক জলদস্যুর মাধ্যমে জানা যায়, বাহিনীতে ২টি ৪ সিলিন্ডার ট্রলার(ইঞ্জিন চালিত নৌকা) ও দুটি ট্রলারের সাথে যোগাযোগ রাখার জন্য ৪টি ওয়াকিটকি আছে। এছাড়া ১৮ জন জলদস্যুর বিপরীতে ১৯ টি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র আছে বলে বর্ণনা দেন নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন জেলে। তাদের বর্ণনা অনুযায়ী সম্ভাব্য অস্ত্রের তালিকায় ডাবল ও সিঙ্গেল ব্যারেল মিলে ১৪টি বন্দুক,১টি চাইনিজ রাইফেল,১টি . ২২ বোরের রাইফেল, ১টি নাইন এমএম পিস্তল,১টি সিক্স শুটার ও ১টি এইট শুটারগান আছে।
এছাড়া সাগরে হানা দেওয়ার জন্য আরো জনবল বাড়াতে বা যারা তৎকালীন সময়ে সাগরে দস্যুতা করেছে সেই সমস্ত সাবেক দস্যুদের সাথে যোগাযোগ করে চলেছে বনদস্যুনেতা আলিফ। দস্যুদলে যোগ দিতে সেরেন্ডারের সুবিধা, ৬মাসে প্রচুর পরিমাণ অর্থসহ দেখানো হচ্ছে নানান৷ আকর্ষনীয় প্রলোভন।
অন্যদিকে চরম আতঙ্ক বিরাজ করছে সাগর উপকূলের জেলেরা। দস্যু দলের সাথে চুক্তিতে আবদ্ধ হতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। আশাশুনি উপজেলার চাকলার (আব্দুর রহিম) ছদ্মনাম সাংবাদিকদের জানান, আলোর কোলের জেলেদের মধ্যে এখন আলিফ আতঙ্ক বিরাজ করছে। তার ভয়ে ঠিকঠাক মতো শান্তিতে মাছ ধরতে পারছে না জেলেরা।শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের আবু হাসান বলেন, চলতি বছরের জানুয়ারি মাসে মজনু বাহিনীর হাতে জিম্মি ১৯জন জেলেকে মুক্ত করতে মাথাপিছু দু’লক্ষ আশি হাজার টাকা করে মোট ৫৩ লক্ষ ২০ হাজার টাকা দিতে হয়েছিল। সেই ক্ষতি এখনো কাটিয়ে উঠতে পারেনি। তার উপর আবার নতুন করে যদি কোন ক্ষয়ক্ষতি হয় তাহলে আর বাঁচতে পারব না। পরিবার নিয়ে পথে বসতে হবে।
আলোর কোলের চাকলা বেল্টের সভাপতি আব্দুর রউফ মেম্বার বলেন, এ বছর কোস্টগার্ড বেশ তৎপর। বেয়লা-কয়লা খালের যে সকল স্থান দিয়ে জলদস্যুরা প্রবেশ করে সেখানে কঠোর নজরদারিতে রেখেছে। সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে জলদস্যুদের। প্রতিনিয়ত টহল চলছে বাদবাকি আল্লাহর ইচ্ছা। তবে আসার খবর হলো বাংলাদেশ কোস্ট গার্ড সাগর পাড়ের জেলেদের নির্বিঘ্নে রাখতে ও দস্যুদের অতর্কিত হামলা রুখে দিতে প্রতিনিয়ত টহল করে যাচ্ছে। একই সঙ্গে বাংলাদেশ নৌবাহিনী তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে।
কোষ্টগার্ড ও নৌবাহিনী বলছে, জেলেরা যেভাবে নির্বিঘ্নে মৎস্য আহরণ করতে পারে, তার সার্বিক ব্যবস্থা করা ও দস্যুতা নির্মূলে বিশেষ ভূমিকা পালন করছি। বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) এ জেড এম হাসানুর রহমান বলেন, সাগরে দস্যুদের প্রতিহত করার মত প্রয়োজনীয় যানবাহন আমাদের নেই। তবে সুন্দরবনে দস্যুতা নির্মূলে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে।
আরও পড়ুন:





















