ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
আলীকদমে ৫৭ বিজিবি দু:স্থ মানুষের মাঝে শীতবস্ত্র ও সেলাই মেশিন বিতরণ

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০৩:২৪:০৪ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
- / ৪২ বার পঠিত

জাহিদ হাসান,বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের আলীকদমে বর্ডার গার্ড বাংলাদেশ ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) কর্তৃক স্থানীয় প্রতিবন্ধী, অসহায়,দুঃস্থ পরিবার এবং পাহাড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৪০ জন মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।এছাড়াও প্রতিবন্ধীদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে ৩টি সেলাই মেশিন প্রদান করা হয়। মঙ্গলবার কলার ঝিরি এলাকায় আলীকদম প্রতিবন্ধী কল্যাণ সমিতির অফিসে এই শীতবস্ত্র ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র ও সেলাই মেশিন বিতরণ করেন বিজিবি ব্রিগেডিয়ার জেনারেল এস,এম ইমরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন আলীকদম ৫৭ বিজিবি ব্যাটালিয়নের বিদায়ী অধিনায়ক লে. কর্নেল আকিব জাবেদ এবং নব অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মেহেদি। এছাড়াও স্থানীয় ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন। আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) বান্দরবান জেলার থানচি ও আলীকদম উপজেলাসহ পার্বত্য অঞ্চলে সীমান্ত সুরক্ষা ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে তারা দেশপ্রেম, পেশাদারিত্ব এবং কর্তব্যনিষ্ঠার মাধ্যমে মিয়ানমার সীমান্তবর্তী দুর্গম এলাকায় ৮টি বিওপির কার্যক্রম পরিচালনা করছেন। এতে সীমান্ত চোরাচালান রোধসহ দুর্গমে নেশাজাত পন্য চাষ ধ্বংস এবং”অপারেশন উত্তরণ” কর্মসূচির আওতায় বিজিবি পার্বত্য এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে নিরলস ভাবে কাজ করছেন। এছাড়াও দূর্গম পাহাড়ের বসবাসরত জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, নগদ অর্থ, ত্রাণ, শীতবস্ত্রসহ অন্যান্য সহায়তা প্রদান করে আসছে। এই কার্যক্রম স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রেখে চলছে। আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তাদের এই প্রচেষ্টা পার্বত্য অঞ্চলের জনগণের জীবন যাত্রার মান উন্নয়নে এবং শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিজিবি শুধু সীমান্ত রক্ষাই নয়, মানবিক কার্যক্রমের মাধ্যমেও স্থানীয় জনগণের পাশে দাঁড়াচ্ছে, যা তাদের প্রতি মানুষের আস্থা ও ভালোবাসা আরও বাড়িয়ে তুলছে।
আরও পড়ুন:

















