ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
বোচাগঞ্জে আলোচিত বটগাছ ও কালী মন্দির প্রতিস্থাপন

আলোচনার মাধ্যমে সমাধান ও স্মারকলিপি পেশ

মোঃ শাহীন আলম, বোচাগঞ্জ (দিনাজপুর)
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:০৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • / ৫১ বার পঠিত
বোচাগঞ্জ উপজেলায় সেতাবগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ড ফায়ার সার্ভিস সংলগ্ন বট গাছের নিচে দীর্ঘদিন যাবত একটি  কালী মন্দির অস্থায়ীভাবে স্থাপন করা হয়েছিল। এটি ছিল মূলত মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজ এর ব্যক্তিগত মালিকানা জমি। ওই মন্দিরে সনাতন ধর্মাবলীর দাসপাড়া বাসীর কিছু মানুষ পূজা করে আসছিল। কিন্তু জমিটি ব্যক্তি মালিকানা হওয়ায় জমিটির পূর্ণ ব্যবহারের জন্য কালী মন্দিরটি অন্যত্র প্রতিস্থাপন এবং বট গাছ কাটার বিষয়টি সামনে আসে। এবং সেখানে বাধে বিপত্তি। ঐ জমির মালিক মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজ কালী মন্দির অন্যত্র প্রতিস্থাপনের জন্য এক শতাংশ পরিমাণ জায়গা ও ৩ হাজার ইট দেওয়ার জন্য স্বীকৃতি জানান। এতে সনাতন ধর্মালম্বীরা রাজি হয়ে বটগাছ কাটার অনুমতি দেয়। পরবর্তীতে  এলাকাবাসী  এসেছে বটগাছ কাটাতে বাধা দেয়।এবং বোচাগঞ্জ নির্বাহী অফিসার বরাবর একটি স্মারকলিপি প্রদান করে এবং বিষয়টি অমীমাংসিত অবস্থায় থেকে যায়। পরবর্তীতে ২ নং ওয়ার্ডের সাবেক কমিশনার ও পৌর বিএনপি নির্বাচিত সাধারণ সম্পাদক   মোঃ সুয়েল রানার নেতৃত্বে ২৯ অক্টোবর রোজ বুধবার রাত ১০ টায় বিষয়টি শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে দুই পক্ষ  হাজীপাড়া টেম্পু স্ট্যান্ড সংলগ্ন ২ নং ওয়ার্ড তার নিজ অফিসে বসে এবং দীর্ঘক্ষণ আলোচনার পরে তারা একটি সিদ্ধান্তে উপনীত হয়। সনাতন ধর্মাবলম্বীরা কালী মন্দিরটি প্রতিস্থাপনের জন্য জমির মালিক মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজের কাছে অন্যত্র  দুই শতাংশ জায়গা ও ৫ হাজার ইটের দাবি জানান এই দাবি মেনে নিয়ে কালী মন্দিরটি অন্যত্র প্রতিস্থাপনের জন্য সার্বিক সহযোগিতা করতে সম্মতি জানিয়েছেন জমি মালিক।এবং সেই সাথে তারা এলাকাবাসী হিন্দু মুসলমান মিলে যাতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারেন এবং সনাতন ধর্মালম্বীদের পাশে তিনি সবসময় থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন এবং অত্র এলাকার সনাতন ধর্মাবলম্বীরা সহ হিন্দু-মুসলমান একত্রে ৩০ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা ভূমি অফিসার, বোচাগঞ্জ অফিসার ইনচার্জ বরাবর আপস নামার কাগজ ও অভিযোগ তুলে নেওয়ার বিষয়ে স্মারকলিপি প্রদান করেন।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

বোচাগঞ্জে আলোচিত বটগাছ ও কালী মন্দির প্রতিস্থাপন

আলোচনার মাধ্যমে সমাধান ও স্মারকলিপি পেশ

সর্বশেষ পরিমার্জন: ০৫:০৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫