ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
আশাশুনি মানিকখালী ও গোয়ালডাঙ্গা বেড়ী বাঁধ ভাঙ্গন স্থান পরিদর্শনে কর্মকর্তাবৃন্দ

ডাঃ মোঃ আব্দুল মজিদ আশাশুনি (সাতক্ষীরা)
- সর্বশেষ পরিমার্জন: ০৯:৪০:১৬ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
- / ৫৮ বার পঠিত

আশাশুনি সদরে মানিকখালী চরে ও বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজার মরিচ্চাপ নদীর বেড়ী বাঁধ ভাঙ্গন স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের এসও, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)। মঙ্গলবার দুপুরে ও বিকালে ভাঙ্গন কবলিত বাঁধ পরিদর্শন করেন কর্মকর্তাবৃন্দ।
মানিকখালী চরে প্রটেকশান বাঁধ ভেঙ্গে চরের বাসিন্দাদের মৎস্য ঘের, পুকুর, বসতবাড়ি নিমজ্জিত হয়েছে। নদী খনন কাজ শুরুর পর চর এলাকায় গিয়ে কাজ বন্দ করে রাখা হয়। ম্যাপ অনুযায়ী খননকাজ করার দাবীতে এবং এলাকা রক্ষার্থে সুরক্ষা বাঁধের দাবীতে আবেদন, নিবেদন, মানববন্ধনসহ নানা কর্মসূচি নেওয়া হয়। সরকারি ও পাউবোর উর্দ্ধতন কর্মকর্তা এলাকা পরিদর্শন ও বিভিন্ন প্রতিশ্রুতি প্রদান করেন।
কিন্তু খনন কাজে নিয়মমত কাজ শুরু না করা, প্রটেকশান ব্যবস্থা না নেওয়ায় মধ্যম চাপড়ায় বাঁধে ভাঙ্গন, মানিকখালী চরে বাঁধ ভেঙ্গে মৎস্য ঘের, পুকুর ও ঘরবাড়ি নিমজ্জিত হয়েছে। ভাঙ্গন স্থান পরিদর্শন করেন, পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী আশিকুর রহমান ও আশাশুনির সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন। পরিদর্শনকালে চর রক্ষায় প্রতিরক্ষা বাঁধ নির্মানসহ বিভিন্ন সিদ্ধান্তের কথা জানান হয়। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোঃ নাভিদ নওরোজ আকাশ উপস্থিত ছিলেন।
পরে উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় ও উপ-বিভাগীয় প্রকৌশলী আশিকুর রহমান গোয়ালডাঙ্গা বাজারে ভাঙ্গন স্থান পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপ-বিভাগীয় প্রকৌশলী আশিকুর রহমান বলেন, এটি পাউবোর রাস্তা না। এ রাস্তাটা নদী খননকৃত মাটি তবুও এটি নদী রক্ষা বাঁধ। উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জরুরি ভাবে জিও ব্যাগ দিয়ে কাজ করে আটকানোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।
আরও পড়ুন:




















