ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

আশুলিয়ায় ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

আকতার হোসেন, ঢাকা জেলা প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০১:১১:২০ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৮১ বার পঠিত
আকতার হোসেন, ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়ায় ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অভিযানে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে ।শুক্রবার রাত ১১ টার দিকে আশুলিয়া থানাধীন কাঠগড়া চৌরাস্তা দুর্গাপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে । গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ সজল মন্ডল (২৮) পিতা:আফাজ উদ্দিন মন্ডল ও মাতা:মোসাঃ হোসনে আরা বেগম, দুর্গাপুর মন্ডল পাড়া, আশুলিয়া, ঢাকা এলাকার বাসিন্দা।
গ্রেফতারের সময় তার কাছ থেকে সর্বমোট ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা।
ডিবি পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকসহ আসামিকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ বলেন, আসামির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

আশুলিয়ায় ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

সর্বশেষ পরিমার্জন: ০১:১১:২০ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬