ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
আশুলিয়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার-১

আকতার হোসেন,সাভার
- সর্বশেষ পরিমার্জন: ০৪:৩৬:৪০ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
- / ৫১ বার পঠিত

আকতার হোসেন,সাভার: সাভারের আশুলিয়ার বাংলাবাজার এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলার আসামি ধরতে যাওয়ায় এসআই মনিরুল ইসলামসহ ৪ পুলিশ সদস্যের উপর হামলার ঘটনায় অভিযান চালিয়ে শিহাব হোসেন (২২) নামে একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রুবেল হাওলাদার।
এর আগে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার গোমাইল বাংলাবাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃত শিহাব হোসেন (২২) আশুলিয়ার গোমাইল এলাকার মঞ্জুর আহমেদের ছেলে। তিনি ছাত্র হত্যা মামলার পলাতক আসামি ও স্থানীয় ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল শিকদারের শ্যালক বলে জানা গেছে।
অন্যদিকে হামলার শিকার পুলিশ সদস্যরা হলেন, আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম, কনস্টেবল ফারুকসহ আরও দুই পুলিশ সদস্য। এদের মধ্যে এসআই মনিরুল ইসলামের অবস্থা গুরুতর হওয়ায় তাকে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
থানা পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে এসআই মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা আশুলিয়ার গোমাইল বাংলাবাজার এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি ও ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল শিকদারকে গ্রেপ্তার করতে যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা আশুলিয়া থানার উপ-পরিদর্শক মোঃ মনিরুল ইসলামসহ অন্যান্য পুলিশ সদস্যদের উপর অতর্কিত হামলা চালায়। পরে স্থানীয়দের সহযোগিতায় হামলার শিকার পুলিশ সদস্যদের উদ্ধার করে আশুলিয়ার নারী ও শিশু হাসাপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে এসআই মনিরুল ইসলামের অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রুবেল হাওলাদার বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।



















