ঢাকা, বাংলাদেশ।
,
শুক্রবার, ০১ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
আশুলিয়ায় রানা সরকার নামে এক ডিস ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা

মোঃসোহান আহমেদ সানাউল বিশেষ প্রতিনিধিঃ
- সর্বশেষ পরিমার্জন: ০৩:০২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
- / ৭২ বার পঠিত

সাভারের আশুলিয়া নরসিংহপুর এলাকায় এক ডিস ব্যবসায়ীর উপর দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়েছে। ভুক্তভোগী ব্যবসায়ীর নাম রানা সরকার, তিনি পূর্ব নরসিংহপুর এলাকায় দীর্ঘদিন ধরে ডিস ব্যবসার সাথে জড়িত।আশুল বুধবার, (১৬ জুলাই ২০২৫ ) সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রানা সরকার সম্প্রতি এলাকায় চলমান মাদক ব্যবসার বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং মাদক বিক্রিতে বাধা প্রদান করছিলেন। ধারণা করা হচ্ছে, এই কারণেই এলাকার মাদকচক্রের একটি সন্ত্রাসী বাহিনী পূর্বপরিকল্পিতভাবে তার উপর এই হামলা চালায়।
পূর্ব নরসিংহপুরের সোনা মিয়া মার্কেট এলাকায় অবস্থিত একটি জুতা ফ্যাক্টরির সামনে তার উপর এই ন্যাক্কার জনক ঘটনা ঘটে। সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র রামদা ও ছোরা দিয়ে রানার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে।
স্থানীয়রা দ্রুত আহত রানাকে উদ্ধার করে আশুলিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। পরে তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দাবি করেছেন, রানা সরকারের উপর হামলার পেছনে একটি প্রভাবশালী মাদকচক্র জড়িত।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, “ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
আরও পড়ুন:




















