ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ০৪ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ, ১৫ কারখানা ছুটি ঘোষণা

প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০৮:৫৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
- / ৪৩ বার পঠিত

আকতার হোসেন
সাভার, ঢাকা :
সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এসময় ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ নেয়। তবে নিরাপত্তার জন্য পার্শ্ববর্তী অন্তত ১৫ টি কারখানা ছুটি ঘোষণা করেছে কতৃপক্ষ।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ৭ টার দিকে নাসা গ্রুপের ‘নাসা বেসিক কমপ্লেক্স’ কারখানার সামনে শ্রমিকরা অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এসময় টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সকাল সাড়ে ১০ টার দিকে সড়ক ছেড়ে দেয় শ্রমিকরা।
শিল্প-পুলিশ জানায়, সকালে নাসা গ্রুপের শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এর পরপরই বিক্ষোভকারী শ্রমিকদের একটি অংশ পাশের কলকারখানার শ্রমিকদের কারখানা থেকে বের করে আনার চেষ্টা করে। এসময় নিরাপত্তাজনিত কারনে অন্তত ১৫ টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করে কতৃপক্ষ।
শ্রমিকরা জানায়, বকেয়া বেতন পরিশোধের আগে গত ১০ আগস্ট থেকে ১৩ ই আগস্ট পর্যন্ত ৪ দিনের জন্য ছুটি ঘোষণা করে নাসা গ্রুপ কর্তৃপক্ষ। আজ শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করার কথা থাকলেও বকেয়া পরিশোধ না করে আবারও ৪ দিন সাধারণ ছুটির নোটিশ গেটে টাঙ্গিয়ে দেয়। শ্রমিকরা সাধারণ ছুটি বর্ধিত করার নোটিশ দেখতে পেয়ে বিক্ষোভ শুরু করে। নোটিশে বলা হয়েছে, অনিবার্য করণ বশত আজ ১৪ আগস্ট বৃহস্পতিবার থেকে ১৮ আগস্ট সোমবার পর্যন্ত কারখানার সকল বিভাগ ও শাখাসমূহ (জরুরি কাজে নিয়োজিত ব্যক্তিবর্গ ছাড়া) সাধারন ছুটি বর্ধিত করা হলো। আগামী ১৯ আগস্ট মঙ্গলবার কারখানার সকল বিভাগ ও শাখাসমূহ যথারীতি খোলা থাকিবে।
এব্যাপারে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভুইয়া বলেন, শ্রমিকদের আন্দোলনের মুখে নিরাপত্তাজনিত কারনে ওই এলাকায় অবস্থিত ১৫টি পোশাক কারখানা আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে কতৃপক্ষ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সড়িয়ে দেওয়া হয়েছে। সড়কের যান চলাচল স্বাভাবিক হয়েছে।
আরও পড়ুন:


















