ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের মাঝে ঈদ উপহার ও সম্মাননা প্রদান 

আহত যোদ্ধাদের মাঝে ঈদ উপহার ও সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টারঃ
  • সর্বশেষ পরিমার্জন: ১১:০৩:১৮ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • / ৪৯ বার পঠিত

“ভুলবো না তোমাদের”—এই মানবিক শ্লোগানকে সামনে রেখে মিরপুর আদর্শ বিদ্যানিকেতনে অনুষ্ঠিত হলো আহত যোদ্ধাদের জন্য ঈদ উপহার ও সম্মাননা প্রদান অনুষ্ঠান। গত মঙ্গলবার (৩ জুন) বিকেলে জাগ্রত নাগরিক ফাউন্ডেশনের আয়োজনে এবং যুক্তরাষ্ট্রভিত্তিক Bestower Foundation–এর আর্থিক সহায়তায় আয়োজিত হয় এ ব্যতিক্রমী আয়োজন। জুলাই গণঅভ্যুত্থানে আহত ২২ জন সাহসী যোদ্ধার হাতে ঈদের উপহার তুলে দেন আয়োজকরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাগ্রত নাগরিক ফাউন্ডেশনের সহকারী সাধারণ সম্পাদক জাহিদ হাসান, কোষাধ্যক্ষ রোকুনুজ্জামান নাঈম, জাগ্রত জুলাই স্বেচ্ছাসেবী টিমের টিম লিডার তানজিম আহসান এবং সদস্য নাবিলা রহমান। আহতদের উদ্দেশ্যে ফাউন্ডেশনের চলমান মানবিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। বক্তারা বলেন, “এই শহীদ ও আহত বীরদের স্মৃতি বয়ে নিয়ে জাতির সামনে তুলে ধরাই আমাদের দায়িত্ব।” আহত যোদ্ধারাও তাদের অনুভূতি প্রকাশ করেন গভীর আবেগ ও কৃতজ্ঞতায়। তারা বলেন, “এই ধরনের সম্মান ও সহানুভূতি আমাদের মানসিক শক্তি জোগায়। মনে হয়, জাতি আমাদের ভুলে যায়নি।” উল্লেখ্য, এর আগেও গত ঈদে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও নিটোর হাসপাতালে প্রায় ৩০০ জন আহত যোদ্ধার মাঝে ঈদ উপহার বিতরণ করে জাগ্রত নাগরিক ফাউন্ডেশন। ঈদের পর “রিইউনিয়ন” শিরোনামে বিশেষ আয়োজনে ২২০ জন আহত যোদ্ধার সঙ্গে একসাথে দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়, যেখানে সৌহার্দ্য, ভালোবাসা ও সম্মানের এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। জাগ্রত নাগরিক ফাউন্ডেশন ও Bestower Foundation তাদের এসব উদ্যোগের মাধ্যমে কৃতজ্ঞ জাতির পক্ষ থেকে আহতদের প্রতি সম্মান জানিয়ে যাচ্ছেন এবং একটি মানবিক সমাজ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে চলেছেন।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের মাঝে ঈদ উপহার ও সম্মাননা প্রদান 

আহত যোদ্ধাদের মাঝে ঈদ উপহার ও সম্মাননা প্রদান

সর্বশেষ পরিমার্জন: ১১:০৩:১৮ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫