ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ০৪ মে ২০২৬

 ইউনিয়ন ছাত্রদলের সভাপতির নেতৃত্বে ফাহিম হত্যাকান্ড: মুক্তাগাছা ছাত্রদলের ৩ নেতাকর্মী বহিস্কার

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৯:১০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • / ৫৩ বার পঠিত
এস এম আকাশ ভ্রাম্যমাণ প্রতিনিধি  ;
ময়মনসিংহের মুক্তাগাছায় ডিস ব্যবসা ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বের জের ধরে মো. ফাহিম (২৫) হত্যাকান্ডের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। ওই মামলায় ছাত্রদল নেতা সজীব হাসান (২৫) সহ ৩ নেতাকর্মী আসামি হয়েছে। এ ঘটনায় সংগঠন থেকে তাদের বহিস্কার করা হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) বিকালে উপজেলা ছাত্রদলের আহবায়ক মঞ্জুরুল হক আরিফ এবং সদস্য সচিব আসাদ ফরাজী স্বাক্ষরিত এক চিঠিতে এই বহিস্কারাদেশ দেওয়া হয়। বহিস্কৃতরা হলেন- উপজেলার মানকোন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সজীব হাসান, কর্মী মো. আবির এবং মো. মারুফ। তারা স্থানীয় ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক শহীদুল ইসলাম তারা’র ঘনিষ্টভাজন- বলে দাবি নিহতের বাবা ফরহাদ হোসেনের। স্থানীয়রা বলেন চেয়ারম্যান তারা’র সেল্ডারেই ব্যাপরোয়া চলাফেরা করতো এই গ্রুপ। হত্যাকান্ডের পূর্বে বিগত কয়েদিন মাদক সহ নানা অপরাধে জড়িয়ে পড়েন সজীব সহ তার বন্ধুরা।
এর আগে এই হত্যাকান্ডের ঘটনায় গতরাতে (১২ আগস্ট) মুক্তাগাছা থানায় নিহত ফাহিমের মা মোছা: রুবি আক্তার বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জন আসামি করা হয়। মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, হত্যাকান্ডের ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের অভিযান চলমান আছে। তবে এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।এদিকে এই হত্যাকান্ডের প্রতিবাদে এবং বিচার দাবিতে মুক্তাগাছা উপজেলার মানকোন বোর্ড ঘর এলাকার ময়মনসিংহ-জামালপুর মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসি। এ সময় বিক্ষোভকারিরা এই নির্মম হত্যাকান্ডে জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি জানান। এতে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহন করেন।

গত ১১ আগস্ট দুপুরে ডিস ব্যবসা ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বের জের ধরে নিহত ফাহিমকে বেধড়ক পিটিয়ে মারাত্মক জখম করে আসামিরা। এ ঘটনায় আহত অবস্থায় ফাহিমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ১২ আগস্ট দুপুরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

 ইউনিয়ন ছাত্রদলের সভাপতির নেতৃত্বে ফাহিম হত্যাকান্ড: মুক্তাগাছা ছাত্রদলের ৩ নেতাকর্মী বহিস্কার

সর্বশেষ পরিমার্জন: ০৯:১০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫