ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

ইন্দুরকানিতে সমাজসেবা অধিদপ্তরের ক্যানসারসহ পাঁচটি দুরারোগ্য ব্যাধির অনুদানপ্রাপ্তদের বাছাই সম্পন্ন

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৮:২৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • / ৫৯ বার পঠিত

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানীতে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ক্যানসারসহ পাঁচটি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত অসহায় রোগীদের মাঝে ৫০ হাজার টাকা করে অনুদান প্রদানের লক্ষ্যে আবেদনকারীদের বাছাই সম্পন্ন হয়েছে। সোমবার (২ জুন) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান বিন মোহাম্মদ আলী। উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রঞ্জন কুমার, উপজেলা সমাজসেবা অফিসার জনাব মো. মাহবুব  অন্যান্য কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য, এই কার্যক্রমের আওতায় মোট ২৫ জন আবেদনকারীকে বাছাই করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রতিবছর চার দফায় এই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের মধ্যে ৫০ হাজার টাকা করে নগদ সহায়তা প্রদান করে। এবারের বাছাই ২০২৪-২৫ অর্থবছরের শেষ পর্যায়ের জন্য সম্পন্ন হয়েছে। যে পাঁচটি দুরারোগ্য ব্যাধির জন্য এই সহায়তা প্রদান করা হয়, সেগুলো হলো:

  1. ক্যানসার
  2. কিডনি বা হৃদরোগ
  3. লিভার সিরোসিস
  4. স্ট্রোকে প্যারালাইজড অবস্থা
  5. থ্যালাসেমিয়া

উপজেলা সমাজসেবা অফিসার মো. মাহবুব  জানান, “পাঁচটি দুরারোগ্য ব্যাধির জন্য সহায়তা প্রদান একটি চলমান কর্মসূচি। প্রতি বছরই অসহায় ও দরিদ্র রোগীদের আর্থিক অনুদান প্রদান করা হয়, যা তাদের চিকিৎসার ক্ষেত্রে উল্লেখযোগ্য সহায়তা করে।”

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ইন্দুরকানিতে সমাজসেবা অধিদপ্তরের ক্যানসারসহ পাঁচটি দুরারোগ্য ব্যাধির অনুদানপ্রাপ্তদের বাছাই সম্পন্ন

সর্বশেষ পরিমার্জন: ০৮:২৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫