ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ইন্দুরকানীতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে মুক্তিযোদ্ধা দলের মতবিনিময় সভা

প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ০৯:৩৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • / ৭৯ বার পঠিত

পিরোজপুর অফিস ::  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে পিরোজপুরের ইন্দুরকানীতে মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জিয়ানগর উপজেলা মুক্তিযোদ্ধা দলের নেতা আব্দুল মান্নান হাওলাদার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। তিনি বলেন, ৩১ দফা শুধু দলীয় নয়, এটি জনগণের মুক্তির রূপরেখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফরিদ আহম্মেদ। সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাবেক কমান্ডার মোশারফ হোসেন, সাবেক ডেপুটি কমান্ডার স্বপন কুমার ডাকুয়া, মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ হাং ও গৌরাঙ্গ হালদার। মতবিনিময় সভায় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা বলেন, দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় তারেক রহমানের ৩১ দফা রোডম্যাপ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ইন্দুরকানীতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে মুক্তিযোদ্ধা দলের মতবিনিময় সভা

সর্বশেষ পরিমার্জন: ০৯:৩৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫