ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

ইন্দুরকানীতে সরকারি ভীম বিক্রির অভিযোগে দুইজন আটক

পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন: ০৮:৩৩:১৮ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • / ৩০ বার পঠিত

পিরোজপুর অফিস :: পিরোজপুরের ইন্দুরকানীতে সরকারি পুলের ভীম (বালি) বিক্রির অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। রবিবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার পত্তাশী ইউনিয়নের বাগোলেরহাট বাজার থেকে তাদের আটক করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন চেয়ারম্যান মো. শাহীন হাওলাদারের বাড়ি থেকে ভ্যানযোগে দুটি ভীম মোড়েলগঞ্জের দিকে নেওয়া হচ্ছিল। স্থানীয়দের সন্দেহ হলে তারা ভ্যানসহ আটক করে থানায় খবর দেয়। পরে এসআই শাহিনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে মালামালসহ দুইজনকে থানায় নিয়ে আসে। আটকরা হলেন মোড়েলগঞ্জের ভাঙারী ব্যবসায়ী আতিয়ার শেখ ও ভ্যানচালক মো. সাজু। আতিয়ার দাবি করেন, চেয়ারম্যানের চাচাতো ভাই সোহেল হাওলাদারের মাধ্যমে কেজিপ্রতি ৩৬ টাকায় ভীম ক্রয় করেন এবং বিকাশে ২ হাজার টাকা পরিশোধ করেন। তবে সোহেল বিষয়টি অস্বীকার করেছেন। ইন্দুরকানী থানার ওসি (তদন্ত) মোস্তফা জাফর বলেন, সরকারি সম্পদ আত্মসাতের অভিযোগে পুলিশ বাদী হয়ে দুইজনের নামে মামলা করেছে।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ইন্দুরকানীতে সরকারি ভীম বিক্রির অভিযোগে দুইজন আটক

সর্বশেষ পরিমার্জন: ০৮:৩৩:১৮ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫