ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আব্দুল আওয়াল, ইসলামপুর (জামালপুর)
  • সর্বশেষ পরিমার্জন: ০৭:০৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • / ২৮০ বার পঠিত

আব্দুল আওয়াল, ইসলামপুর (জামালপুর) : ইসলামপুর উপজেলার বিএনপির সভাপতি জামালপুর -২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রাপ্ত আলহাজ্ব সুলতান মাহমুদ বাবু জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে তিনি বলেন
বিএনপির বিজয়  নিশ্চিত দেখে চক্রান্ত – ষড়যন্ত্র  করা হচ্ছে। বিএনপির ও অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবে। নির্বাচন যত ঘনিয়ে আসছে কিছু রাজনৈতিক দল বুঝতে পারছে নির্বাচনে তাদের জামানত থাকবে না। তাই ওইসব  রাজনৈতিক দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। দেশের জনগন নির্বাচন বানচালের ষড়যন্ত্রকে আস্তাকুঁড়ে ফেলে দিবে। তারেক রহমান দেশ প্রেমের পরীক্ষায় শতভাগ নম্বর পেয়েছেন। লন্ডনে বসে ফ্যাসিবাদীর পতন ঘটিয়েছেন। তিনি  দেশে ফিরে এসে দলকে পূর্নগঠিত করবেন। চলতি মাসের শেষেই তিনি দেশে ফিরে রাজনীতির হাল ধরবেন। দেশের জনগন তাকেই আগামী দিনের প্রধান মন্ত্রী হিসেবে দেখতে চায়। শনিবার (৮ নভেম্বর) বিকেল ৩ ঘটিকায় ইসলামপুর উপজেলায় বিএনপি কার্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালি ও  সংক্ষিপ্ত সামাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, গত ১৭ বছরে আমাদের হাজার হাজার নেতাকর্মীকে শেখ হাসিনা মামলা, হামলা, গুম, খুনের মাধ্যমে চেয়েছিলো বিএনপিকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল।  কিন্তু শেখ হাসিনাকে  দেশে ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচারী হাসিনা দেশ থেকে  পালিয়ে যাওয়ার পর একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হয়েছে। তবে আমাদের চূড়ান্ত বিজয় এখনো হয়নি। এই অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের যে ঘোষণা দিয়েছে। এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন  সুষ্ঠু ভাবে সম্পন্ন হলে নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত হবে।
আলোচনা শেষে  বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে  উপজেলা বিএনপি  কার্যালয়  এসে শেষ হয়। এসময় উপজেলা  বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব,  সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান, উপজেলা নির্বাহী সদস্য মোঃ ছামিউল ইসলাম লাভলু  মোঃ হাসমত আলী , উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পাপন,জুবায়ের হোসেন উদয় সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সর্বশেষ পরিমার্জন: ০৭:০৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫