ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

ইসলামপুরে দেশব্যাপী নারীদের প্রতি সহিংসতা- ধর্ষণের প্রতিবাদে ছাত্রদলের মানববন্ধন 

শামসুল আলম, ইসলামপুর (জামালপুর) 
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:২১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
  • / ৮৮ বার পঠিত
জামালপুরের ইসলামপুরে দেশব্যাপী নারীদের প্রতি সহিংসতা- ধর্ষণ এর প্রতিবাদে ছাত্রদলের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) ইসলামপুর সরকারি কলেজ মাঠে দেশব্যাপী নারীদের প্রতি সহিংসতা, ধর্ষণ, নিপীড়ন, অনলাইনে হেনেস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে ইসলামপুর সরকারি কলেজ শাখা ছাত্রদল আয়োজিত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোঃ মিঠুন মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক সাব্বির খানের সঞ্চালনায়  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ্ আবির আহমেদ বিপুল মাস্টার বলেন মাগুরায় শিশু আছিয়া ধর্ষণের বিচার নব্বই দিনের মধ্যে সম্পন্ন করে ফাঁসির কাষ্ঠে দাঁড় করিয়ে রায় কার্যকর করতে হবে।  দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ের অর্জিত বাংলাদেশে নারীদের প্রতি সহিংসতা মেনে নেওয়া যায় না। ছাত্রলীগ বিগত সময়ে ধর্ষণের সেঞ্চুরি করে আওয়ামী সরকার কর্তৃক পুরস্কৃত হয়ে বিদেশে আরাম আয়েশে জীবন যাপন করছেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাকিল আহম্মেদ পাপন, যুগ্ম আহবায়ক সাদমান সাকিব রিফাত কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রাব্বি মিয়াসহ কলেজ ছাত্রদলের বিপ্লবী নেতৃবৃন্দ।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ইসলামপুরে দেশব্যাপী নারীদের প্রতি সহিংসতা- ধর্ষণের প্রতিবাদে ছাত্রদলের মানববন্ধন 

সর্বশেষ পরিমার্জন: ০৩:২১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫